1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

নারীদের উদ্দেশ্যে অ্যালবাম ‘উইমেন নো লংগার ক্রাই` নিয়ে আসছেন পপ আইকন শাকিরা

  • আপডেট সময় : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১০০ বার পঠিত

বিশ্বের সফলতম ও কলম্বিয়ার জনপ্রিয় পপ গায়িকা শাকিরা। যার প্রতিটি গান মন্ত্রমুগ্ধের মতো শোনে তার শ্রোতারা। একের পর এক গানে বুঁদ হয়ে থাকেন ভক্তরা। জনপ্রিয় ইভকণ্ঠশিল্পী নতুন বছরে নারীদের উদ্দেশ্যে নিবেদন করতে যাচ্ছেন বিশেষ উপহার।। ‘লাস মুজেরেস ইয়া নো লোরান’ শিরোনামের নতুন অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছেন শাকিরা আগামী মার্চ মাসে ।

‘লাস মুজেরেস ইয়া নো লোরান’ এর ইংরেজি অর্থ ‘উইমেন নো লংগার ক্রাই’ অর্থাৎ ‘নারীরা আর কাঁদবে না’। নারীর জীবনের প্রত্যয়, সংগ্রাম আর দুঃখগাঁথা জীবনের বাঁক এই অ্যালবামের প্রতিটি গানে স্পষ্ট বুঝা যাবে।

জানা গেছে, ‘লাস মুজেরেস ইয়া নো লোরান’ শাকিরার ১২তম একক অ্যালবাম। এতে আছে মোট ১৬টি মিউজিক ট্র্যাক। যার মধ্যে একটি রিমিক্স গানের পাশাপাশি থাকছে আটটি মৌলিক গান। এছাড়া এতে যুক্ত করা হয়েছে বিভিন্ন সময়ের আলোচিত সাতটি একক গানের ‘মিউজিক সেশনস ভলিউম’। এই অ্যালবামের টাইটেল ট্র্যাক ‘লাস মুজেরেস ইয়া নো লোরান’ শিরোনামের গানটিতে উঠে আসবে দুঃখী এক নারীর জীবনের গল্প।

এই অ্যালবামের সঙ্গে যারা যুক্ত ছিলেন সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শাকিরা। এই অ্যালবামের মধ্য দিয়ে তিনি তার সঙ্গীত জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন বলে জানিয়েছেন শাকিরা।

শাকিরার তার অ্যালবাম প্রসঙ্গে বলেন,, ‘এই অ্যালবামের প্রতিটি গান লেখার সময় অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। ভাবতে হয়েছে নিজেকে ভেঙেচুরে। গানগুলোতে কণ্ঠ দেয়ার সময় চোখের পানি পরিণত হয়েছে শক্তিতে। যাতে আমার গানের থিম আমি সঠিকভাবে প্রকাশ করতে পারি। বলতে পারি, ‘নারীরা আর কাঁদবে না।’

উল্লেখ্য, শাকিরা দুইবার গ্র্যামি পুরস্কার, সাতবার ল্যাটিন গ্র্যামি পুরস্কার পেয়েছেন। তিনি গোল্ডেন গ্লোব পুরস্কারের জন্যও মনোনীত হয়েছিলেন। বিএমআই-এর তথ্যানুসারে, তিনি কলম্বিয়ার সর্বকালের সবচেয়ে বেশি অ্যালবাম বিক্রিত শিল্পী, এবং সেই সাথে তিনি ব্যবসায়িকভাবে সফল দ্বিতীয় ল্যাটিন অ্যামেরিকান নারী শিল্পী, যার অ্যালবাম বিশ্বব্যাপী পাঁচ কোটি কপি বিক্রি হয়েছে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park