1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

১ মার্চ পর্যন্ত গ্রেফতার করা হবে না সেই সমীরকে

  • আপডেট সময় : বুধবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৮৪ বার পঠিত

বোম্বে হাইকোর্টকে মঙ্গলবার ইডির তরফে জানানো হয়েছে যে, তারা আগামী ১ মার্চ পর্যন্ত ঘুস চাওয়ার মামলায় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর সাবেক জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়েকে গ্রেফতার করবে না। এদিন বোম্বে হাইকোর্ট তাদের সাবেক স্টেটমেন্ট আগামী মাসের ১ তারিখ পর্যন্ত বাড়াল।

বিচারক পিডি নায়েক এবং এনআর বোরকারের ডিভিশন বেঞ্চ সেটা মেনে নিয়ে ওয়াংখেড়ের আবেদনকে মার্চ ১ এ শুনানির নির্দেশ দিয়েছে। এদিন একই সঙ্গে হাইকোর্টের তরফে তদন্তকারী এজেন্সিকে কমপ্লেনের একটি কপি সেখানে জমা দেওয়া নির্দেশ দেওয়া হয়েছে।

সিবিআইয়ের পক্ষে এর আগে তার বিরুদ্ধে ২৫ কোটি টাকা ঘুস নেওয়ার অভিযোগ করে এফআইআর করা হয়েছিল। বলা হয়েছিল এ টাকা তিনি দাবি করেছিলেন শাহরুখ খানের পরিবারের থেকে। কিং খানের থেকে তিনি এ টাকা চেয়েছিলেন এই বলে যে তিনি তার ছেলে আরিয়ানকে একটি মাদক মামলা থেকে মুক্তি দেবেন, তাতে তার নাম জড়াবেন না।

এর আগে তদন্তকারী এজেন্সির তরফে জানানো হয়েছিল তারা সমীর ওয়াংখেড়েকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত গ্রেফতার করবে না। ইডির উকিল সন্দেশ পাটিল কোর্টকে জানিয়েছেন সলিসিটর জেনারেল তুষার মেহেতা এ কেসের হয়ে করবেন। তিনি হাইকোর্টকে বলেছেন ততদিন তারা সমীরকে গ্রেফতার করবেন না যতক্ষণ না শুনানি হচ্ছে এ কেসের। বেঞ্চের তরফে এ কথা মেনে নিয়ে কেসের শুনানির পরের দিন ১ মার্চ দিয়েছে।

প্রসঙ্গত যারা এ কেসে অভিযুক্ত তাদের বিরুদ্ধে ১২০ বি সেকশনসহ ৩৮৮ সেকশন ধারায় মামলা করা হয়েছে। ২০২১ সালের ২ অক্টোবর আরিয়ান খানকে একটি মাদক মামলায় একটি জাহাজ থেকে গ্রেফতার করা হয়। এরপর তার ঠিক পরের বছর ১৪ জন অভিযুক্তের নামে চার্জশিট আনা হয়, কেবল আরিয়ান খানকে ক্লিনচিট দেওয়া হয়। বর্তমানে এ কেসের তদন্ত করছে ইডি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park