1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

কেন রাধিকার প্রেমে পড়লেন আম্বানিপুত্র

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১০৩ বার পঠিত

মুকেশ আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানি এবং তার বাগদত্তা রাধিকা মার্চেন্টের বিয়ে আগামী ১২ জুলাই। তার আগে আগামী ১ মার্চ থেকে ৩ মার্চ প্রাক-বিবাহ অনুষ্ঠানের আসর বসবে গুজরাতের জামনগরে। তাদের জন্য সেজে উঠেছে গোটা জামনগর। ইতিমধ্যে ছেলের বিয়ে উপলক্ষে জামনগরে ১৪টি নতুন মন্দির নির্মাণ করেছেন নীতা আম্বানি।

ভারতের ‘ধনকুবের’ মুকেশ আম্বানির কনিষ্ঠ সন্তান অনন্ত এবং ‘অ্যাঙ্কর হেলথকেয়ার’-এর সিইও বিনোদ মার্চেন্টের কন্যা রাধিকা মার্চেন্টের বিয়ে নিয়ে মুখিয়ে রয়েছেন অনেকেই। বিশ্বের ধনকুবেরদের মধ্যে অন্যতম মুকেশ আম্বানি। পিছিয়ে নেই রাধিকার বাবা বিনোদ মার্চেন্টও। প্রায় ৭৫৫ কোটি টাকার সম্পত্তি রয়েছে তাদের। কিন্তু কী কারণে রাধিকাকেই মনে ধরল অনন্তের?

ছোট থেকেই পরস্পরকে চিনতেন রাধিকা এবং অনন্ত। ভালো বন্ধু রাধিকার সঙ্গে অনন্তকে প্রায়ই নানা অনুষ্ঠানে দেখা যেত। তবে অনন্তের সঙ্গে রাধিকার বিয়ের জল্পনা জোরালো হয়েছে প্রিয়াংঙ্কা চোপড়া এবং নিক জোনাসের বিয়েতে। জোধপুরে প্রিয়াংঙ্কা নিকের বিয়েতে আম্বানি পরিবারের সঙ্গে উপস্থিত ছিলেন রাধিকাও। মুম্বাইয়ে দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিংহের রিসেশপনেও রাধিকা আম্বানি পরিবারের সঙ্গেই গিয়েছিলেন। নিউ ইয়র্ক থেকে অর্থনীতি নিয়ে পড়াশোনা করে পারিবারিক ব্যবসা যোগ দিয়েছেন রাধিকা। এ ছাড়াও ধ্রুপদী নৃত্যশিল্পী তিনি। রাধিকাকে বরাবর আগলে আগলেই রেখেছেন অনন্তের মা নীতা আম্বানি। বিভিন্ন সময় পৌঁছে গিয়েছেন রাধিকা নৃত্য পরিবেশন করবেন এমন অনুষ্ঠানেও। প্রথম থেকে রাধিকাকে পছন্দ আম্বানিদের। তবে সেটা একমাত্র কারণ তেমনটা নয়। রাধিকা ও অনন্ত দু’জনেই পশুপ্রেমী। সেটিই আরও কাছাকাছি এনেছে তাদের। সদ্য পশু সংরক্ষণ ও তাদের কল্যাণের কথা মাথায় রেখে ‘বনতারা’ উদ্যোগ চালু করেছেন অনন্ত। গোটাটাই করেছেন জামনগরে। সেই উদ্যোগের সঙ্গে যুক্ত রয়েছেন রাধিকাও। দু’জনের পশুদের নিয়ে যে চিন্তাভাবনা ছিল, তারই প্রথম ধাপ ছিল সেটা।

অনন্ত বলেন, ‘আমার এই উদ্যোগে আমি একা নই। আমার সঙ্গে রাধিকাও রয়েছে। পশুদের নিয়ে অনেক ধরনের চিন্তাভাবনা রয়েছে ওর। পরিবারের সবার আশীর্বাদে আমরা খুব শিগগিরই এক হতে চলেছি। আসলে বরাবরই জামনগরে আমার প্রিয় জায়গা। চেষ্টা করি সপ্তাহের শেষটা এখানে কাটাতে। আগে অনুযোগ করত রাধিকা। তবে এখন আমার এই উদ্যোগের সঙ্গে অনেক বেশি ও জড়িয়ে।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park