1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

ছেলের বিয়েতে প্রেমের সাগরে ভাসলেন মুকেশ আম্বানি

  • আপডেট সময় : সোমবার, ৪ মার্চ, ২০২৪
  • ১৪৫ বার পঠিত

আগামী জুলাই মাসে ছাদনাতলায় যাচ্ছেন অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্ট। তাদের সেই আলিশান বিয়ের আগে বর্তমানে গুজরাটের জামনগরে চলছে তাদের প্রাক-বিবাহ অনুষ্ঠান। ১ থেকে ৩ মার্চ পর্যন্ত চলবে এ অনুষ্ঠান।

সেখানে রীতিমতো খোশমেজাজে দেখা গেল মুকেশ আম্বানি এবং নীতা আম্বানিকে। একে অন্যের গলা জড়িয়ে নাচলেন- পেয়ার হুয়া ইকরার হুয়া গানে। খবর হিন্দুস্তান টাইমসের।

ছেলে অনন্তের বিয়েতে জমিয়ে নাচলেন মুকেশ আম্বানি এবং নীতা আম্বানি। শ্রী ৪২০ ছবির কালজয়ী গান পেয়ার হুয়া ইকরার হুয়া গানটিতে তাদের নাচতে দেখা যায়। তারা এদিনের অনুষ্ঠানের জন্য সাবেকি সাজে সেজেছিলেন। নীতা আম্বানি পরেছিলেন শাড়ি। অন্যদিকে কুর্তা পায়জামায় দেখা গেল মুকেশ আম্বানিকে। তাদের নাচ দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন দর্শকরা।

কিছুক্ষণ আগেই পোস্ট করা হয়েছে এ ভিডিও। এর মধ্যে লক্ষাধিক ভিউজ এবং প্রচুর কমেন্ট পেয়েছে, যা এখনো বেড়ে চলেছে। এক ব্যক্তি তাদের নাচের প্রশংসা করে লেখেন- ‘কী মিষ্টি। এখনো ভালোবাসায় ভরপুর।’ আরেকজন লেখেন ‘দুর্দান্ত।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park