1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

প্রথমবার রাহার সঙ্গে ছবি পোস্ট করলেন আলিয়া

  • আপডেট সময় : বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ৬৭ বার পঠিত

২০২২ সালের নভেম্বর মাসে আলিয়া ভাট এবং রণবীর কাপূরের কোলে আসে তাদের প্রথম সন্তান রাহা। আলিয়া-রণবীরের মেয়েকে একবার দেখার জন্য উদগ্রীব ছিলেন অনুরাগীরা। কিন্তু রাহার বাবা-মা ঠিক করেছিলেন এখনই মেয়ের মুখ প্রকাশ্যে আনবেন না।

রাহার এক বছরের জন্মদিনে কেকের সঙ্গে রাহার আবছা একটা ছবি পোস্ট করেছিলেন আলিয়া। কাপূর দম্পতি জানিয়েছিলেন, দুই বছর বয়স না হলে রাহার মুখ দেখাবেন না। তবে নিজেরাই প্রতিজ্ঞা ভঙ্গ করেন। গত বছর ২৫ ডিসেম্বর বড়দিনে মা-বাবার হাত ধরে প্রকাশ্যে আসে রাহা। এ বার মেয়ের ছবি প্রথমবার ইনস্টাগ্রামে পোস্ট করলেন আলিয়া।

ছবি শেয়ার করে আলিয়া ক্যাপশনে লিখেছেন ‘হোলসাম’। মেয়ে যে ভালোভাবে বেড়ে উঠছে, সে কথা সবাইকে জানালেন মহেশ ভাট কন্যা।

২০২২ সালের ৬ নভেম্বর মুম্বাইয়ের একটি হাসপাতালে আলিয়া-রণবীবের মেয়ের জন্ম হয়।

গর্ভকালীন নানা ছবি দিলেও বলিউড তারাকারা সাধারণত তাদের সন্তানের ছবি প্রকাশ করতে চান না। তাদের চেষ্টা থাকে পাপারাজ্জিদের ক্যামেরা বা সংবাদমাধ্যমের আলোকচিত্রীদের কাছ থেকে সন্তানকে আড়াল করার।

রাণবীর ও আলিয়াও ওই দলের মানুষ। তারাও চেয়েছিলেন ‘রাহা’ কিছুদিন ক্যামেরার আড়ালেই থাকুক।

“রাহা যখন বড় হবে এবং সোশ্যাল মিডিয়ায় থাকতে চাইবে, তখন হয়তো ছবি তোলা পছন্দ করবে। কিন্তু বাবা-মা হিসেবে আমরা আপাতত সুরক্ষিত রাখতে চাই মেয়েকে,” বলেছিলেন রণবীর।

মেয়ের ছবি যাতে তোলা না হয়, সেজন্য এক বছর আগে আলোকচিত্রীদের নিয়ে রীতিমতো সংবাদ সম্মেলন করেছিলেন রণবীর কাপুর এবং আলিয়া ভাট। সে সময় তারা বলেছিলেন, সময় হলে বলতে হবে না, তারা নিজেরাই মেয়েকে সবার সামনে হাজির করবেন।

এখন এই দম্পতি মনে করছেন রাহাকে সবার সামনে আনার সময় হয়েছে। তাই বিভিন্ন পার্টি এবং সোশাল মিডিয়ায় মিলছে রাহার ছবি ও ভিডিও।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park