1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

কাঞ্চন-শ্রীময়ীর বউভাত নিয়ে বিতর্ক, যা বললেন প্রথম স্ত্রী

  • আপডেট সময় : শুক্রবার, ৮ মার্চ, ২০২৪
  • ১১৭ বার পঠিত

তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেছেন টালিউড অভিনেতা কাঞ্চন মল্লিক। বুধবার আয়োজন করা হয় বউভাতের। কিন্তু এই আয়োজনকে কেন্দ্র করে শুরু হয়েছে নানা বিতর্ক ও চর্চা। রিসেপশনের দাওয়াতপত্র নিয়েই এবার বিপাকে কাঞ্চন। এ ঘটনায় কাঞ্চনের প্রথম স্ত্রী অভিনেত্রী অনিন্দিতা দাস মুখ খুলেছেন।

রিসেপশনের দাওয়াতপত্রে লেখা ছিল— অনুষ্ঠানে সাংবাদিক, ব্যক্তিগত নিরাপত্তারক্ষী, ড্রাইভারদের প্রবেশ নিষেধ। এতেই তারকাদের নিরাপত্তারক্ষী, ড্রাইভার ও সাংবাদিকদের অপমান এবং ছোট করার অভিযোগ উঠেছে। এভাবে তাদের অসম্মান করার জন্য ক্ষোভও প্রকাশ করেছেন অনেকে।

হিন্দুস্তান টাইমসে অভিনেত্রী অনিন্দিতা দাস বলেন, আমি সব পেশাকেই ভীষণ শ্রদ্ধা করি। আমার কাছে সোজা হিসাব— যতক্ষণ মানুষ কাজ করছেন, ততক্ষণ সেই মানুষ সম্মানীয়। হতে পারেন তিনি কোনো প্রতিষ্ঠানের সিইও বা পাশের বাড়ির হাউস মেড। সৎপথে আয় করে সংসার চালাচ্ছেন, তারা আমার কাছে সম্মানীয়।

তবে সাবেক স্বামী কাঞ্চনকে নিয়ে কোনো মন্তব্য করেননি অনিন্দিতা। অভিনেত্রীর স্পষ্ট কথা― আমাকে যদি এমন কোনো বিয়েবাড়িতে আমন্ত্রণ জানানো হয়, তা হলে প্রথমেই জানতে চাইব সেখানে এমন অপমানজনক কথা কেন লেখা হয়েছে? যদি কোনো যুক্তি খুঁজে পাই, তা হলে সম্মতি দেব। আর যুক্তি না দেখলে সরাসরি বাড়ি চলে আসব।

বুধবার ছিল কাঞ্চন ও তার তৃতীয় স্ত্রী শ্রীময়ী চট্টরাজের রিসেপশন। এই বিয়ের আগে তার দ্বিতীয় স্ত্রী অভিনেত্রী পিঙ্কির কথা সবারই জানা। তিনিও আগে প্রথম বিয়ে করেছিলেন অভিনেত্রী অনিন্দিতাকে। বর্তমানে ‘তুমি আশপাশে থাকলে’ ধারাবাহিকে নায়িকার মায়ের চরিত্রে অভিনয় করছেন অনিন্দিতা। টেলিপর্দায় ব্যস্ত সময় পার করছেন তিনি।

এদিকে কাঞ্চন তৃতীয় বিয়ে করলেও তার প্রথম স্ত্রী অনিন্দিতা আর বিয়ের পিঁড়িতে বসেননি। মা-বাবা আর একটা বিড়ালছানা নিয়েই সংসার তার। এই অভিনেত্রী যখন কাঞ্চনকে বিয়ে করেছিলেন, ওই সময় দুজনেরই বয়স কম ছিল। কেউ-ই তখন প্রতিষ্ঠিত ছিলেন না। সাড়ে ৭ বছরের দাম্পত্যজীবন ছিল তাদের। এর পর আলাদা হয়ে যান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park