1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

সংগীত শিল্পীর মরদেহ উদ্ধার

  • আপডেট সময় : শুক্রবার, ৮ মার্চ, ২০২৪
  • ২৩৬ বার পঠিত

নিজের ফ্ল্যাট থেকে ভারতের লোকসংগীত শিল্পী আঁচল প্যাটেলের (২২) মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার উত্তর প্রদেশের বারানসির শিবপুর থানা এলাকার একটি ফ্ল্যাট থেকে শিল্পীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, আঁচলের বাবার বাড়ি বারানসির ঢেলওয়ারিয়াতে। বছর তিনেক আগে দীপক নামের এক ব্যক্তির সঙ্গে বিয়ে হয় আঁচলের।

দুই মাস ধরে স্বামীর সঙ্গে শিবপুর থানার ওই ফ্ল্যাটেই থাকতেন আঁচল। মঙ্গলবার ফোনে জানানো হয় আঁচলের মৃত্যুর খবর।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান তার পরিবারের সদস্যরা। এরপর গায়িকার নিথর দেহ উদ্ধার করে পুলিশ।

মঙ্গলবার গায়িকার মৃত্যুর খবর প্রথম পান তার ভাই বিকাশ। অভিযোগ করে তিনি বলেন, আঁচলের স্বামী এবং এক নারী মিলে হত্যা করেছেন তার বোনকে। শিবপুর থানায় দুজনের নামে অভিযোগও দায়ের করেছেন বিকাশ। এরপরই অভিযুক্ত স্বামী এবং ওই নারীকে আটক করে পুলিশ।

পরিবারের অভিযোগ বিয়ের পর থেকেই নির্যাতনের কারণে অনেক সময় মানসিকভাবে অসুস্থ হয়ে পড়তেন জনপ্রিয় এই শিল্পী।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park