1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

২৪ ঘণ্টার ব্যবধানে মারা গেলেন ২ অভিনেত্রী বোন

  • আপডেট সময় : শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ৭৪ বার পঠিত

২৪ ঘণ্টার ব্যবধানে ভারতের হিন্দি টেলিভিশনের জনপ্রিয় দুই অভিনেত্রী বোন অমনদীপ সোহি ও ডলি সোহি মারা গেছেন।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, এভাবে পরিবারের দুই মেয়েকে হারিয়ে ভেঙে পড়েছে সোহি পরিবার। দুই অভিনেত্রী বোনের মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই শোকের ছায়া নেমেছে হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রিতে।

বৃহস্পতিবার মৃত্যু হয়েছে অভিনেত্রী অমনদীপের। আর এর পর দিন শুক্রবার খবর এলো তার ছোট বোন ডলি সোহিও মারা গেছেন।

অভিনেত্রী ডলি ‘পরিণীতি’, ‘ঝনক’-এর জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন। সোহি পরিবার জানিয়েছে, অভিনেত্রী ডলি দীর্ঘদিন ধরেই সার্ভাইক্যাল ক্যানসারে ভুগছিলেন। এ রোগেই মৃত্যু হয়েছে ‘ঝনক’ অভিনেত্রীর।

অন্যদিকে তার বোন অমনদীপ বৃহস্পতিবার জন্ডিসে মারা যান। তিনি বেত্তমিজ দিল-এ অভিনয় করেছেন।

দুই অভিনেত্রীর ভাই মনু সোহি মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, অমনদীপ আর নেই। ওর শরীর সইতে পারছিল না। জন্ডিস হয়েছিল। কিন্তু চিকিৎসকের কাছ থেকে এ ব্যাপারে বিস্তারিত জানার মতো পরিস্থিতি ছিল না আমাদের।

তিনি আরও জানান, অভিনেত্রী ডলির অবস্থা আশঙ্কাজনক ছিল না। তাকে হাসপাতালে থাকার জন্য বলেছিলেন চিকিৎসকরা। গত বছরই জরায়ুর ক্যানসার শনাক্ত হয়। চলতি বছরের শুরুতে শ্বাসকষ্টের সমস্যায় হাসপাতালেও ভর্তি করা হয়েছিল।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park