1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

দুই বছর পর কাজে ফিরলেন তানিন সুবাহ

  • আপডেট সময় : শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ২৩৩ বার পঠিত

এক যুগ আগে মিডিয়ায় কাজ শুরু করেছিলেন অভিনেত্রী তানিন সুবাহ। সিনেমা ও নাটক- দুই মাধ্যমেই অভিনয় করেছেন নিয়মিত। কিন্তু গত দুই বছর তাকে পর্দায় কিংবা ক্যামেরার সামনে দেখা যায়নি। এর কারণ, গত বছর কন্যা সন্তানের মা হয়েছেন তিনি। সব সামলে এবার কাজে ফিরেছেন এ অভিনেত্রী।

ফিরতি যাত্রায় অভিনয় করেছেন একটি ধারাবাহিক নাটকে। নাম ‘রসের হাড়ি বাড়াবাড়ি’। টিপু আলম মিলনের গল্প ভাবনায় আকাশ রঞ্জনের পরিচালনায় নির্মিত হচ্ছে এই নতুন ধারাবাহিকটি।

এ নাটকে তানিনকে দেখা যাবে জুলেখা নামে একটি চরিত্রে। নাটকটি প্রচার হবে বৈশাখী টিভিতে।

দীর্ঘদিন পর অভিনেতা ফেরা ও এ নাটক প্রসঙ্গে তানিন সুবহা বলেন, ‘সাংসারিক ব্যস্ততার জন্য কিছুদিন অভিনয় থেকে দুরে ছিলাম। এখন আমার মেয়ে কিছুটা বড় হয়েছে। ভাবলাম, এখন আবারও ক্যামেরার সামনে দাঁড়ানো যায়। তাই শুরু করলাম। যে নাটকটি দিয়ে শুরু করেছি সেটার গল্প দারুণ। প্রথম দিন শুটিং করেছি, খুব ভালো লেগেছে।’

এখন থেকে নিয়মিত হবেন কী জানতে চাইলে এ অভিনেত্রী বলেন, ‘ইচ্ছা তো আছে। তবে অবশ্যই আমার সন্তানের বিষয়টা প্রাধান্য পাবে আগে। ওকে সামলে তারপর কাজ করব। নাটকেই নিয়মিত হওয়ার ইচ্ছা। সিনেমা যদি ভালো গল্প ও চরিত্র হয় তাহলে কাজ করবো।’

এদিকে বিরতিতে যাওয়ার আগে এ অভিনেত্রী শেষ করেছেন জাভেদ মিন্টুর পরিচালনায় ‘দুই রাজকন্যা’, ‘বীর মাতা’ এবং গাজী জাহাঙ্গীরের পরিচালনায় ‘প্রেমের বাঁধন’ নামে তিনটি সিনেমার কাজ। এগুলো মুক্তির অপেক্ষায় রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park