1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

নুসরাতের বিরুদ্ধে ২৪ কোটি টাকা প্রতারণার অভিযোগ

  • আপডেট সময় : মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩
  • ১৭৮ বার পঠিত

প্রতারণার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য ও অভিনেত্রী নুসরাত জাহানের বিরুদ্ধে। প্রতারণা ব্যবসা থেকে সাধারণ মানুষের টাকায় নিজের ফ্ল্যাট কেনার মতো গুরুতর অভিযোগ তার বিরুদ্ধে। অভিযোগকারীদের নিয়ে সোমবার (৩১ জুলাই) সন্ধ্যায় ইডি দপ্তরে হানা দেন বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডা।

ভারতীয় একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, মেসার্স সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের সঙ্গে কো-অপারেটিভ ফ্ল্যাট কেনার চুক্তি হয়েছিল কয়েকজনের। চুক্তি অনুযায়ী ৫ লাখ ৫৫ হাজার টাকা করে ওই প্রতিষ্ঠানের ফ্ল্যাট কেনা বাবদ দিয়েছিলেন ৪২৯ জন। তাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে, তিন বছরের মধ্যেই রাজারহাট হিডকোর কাছে ফ্ল্যাট পাবেন তারা।

এই ঘটনা ২০১৪ সালের। ২০২৩ সাল চলে আসার পরেও তারা কেউ ফ্ল্যাট পাননি বলে অভিযোগ। এরপরেই গড়িয়াহাট থানায় অভিযোগ দায়ের করেন তারা। কিন্তু সেখানেও কোনো লাভ পাননি অভিযোগকারীরা। শেষমেষ আদালতে গিয়েছেন তারা। এই প্রতারণা চক্রের সঙ্গে নুসরাত কীভাবে জড়িত? অভিযোগ উঠেছে, তিনি ওই প্রতিষ্ঠানের পরিচালকদের একজন।

আরও অভিযোগ উঠেছে, প্রতারণার টাকা দিয়ে নাকি পাম এভিনিউতে একটি বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন নুসরাত। এদিন সন্ধ্যায় অভিযোগকারী কয়েকজন বয়স্ক ব্যক্তিকে নিয়ে ইডির দপ্তরে যান শঙ্কুদেব পান্ডা। সংবাদ মাধ্যমের কাছে তিনি জানান, নুসরাত আদালতের সমন পেয়েও হাজিরা দেননি। আলিপুর কোর্টে তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

অন্যদিকে, অভিযোগকারীদের ওপরে মামলা তুলে নেওয়ার জন্য চাপও দেওয়া হচ্ছে বলে অভিযোগ। তবে নুসরাত এ ব্যাপারে কোনো মন্তব্য না করলেও তার টিমের তরফে জানানো হয়, এই নুসরাত নাকি নিজের সিনেমার শুটিংয়ে ব্যস্ত।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park