1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

কলকাতার সিনেমায় এবার পরীমনি, নায়ক কে?

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ৬৯ বার পঠিত

কলকাতার অভিনেতা সোহম চক্রবর্তীর সঙ্গে জুটি বাঁধছেন চিত্রনায়িকা পরীমনি। টালিগঞ্জের নির্মাতা দেবরাজ সিনহার পরিচালনায় ‘ফেলুবকশি’ নামের সিনেমাটির শুটিং শুরু হবে আগামী ২৬ মার্চ থেকে।

থ্রিলারভিত্তিক গল্পের এই সিনেমায় পরীমনির চরিত্রের নাম লাবণ্য। অনেকটা রহস্যময় চরিত্রে দেখা যাবে তাকে। আগামী সপ্তাহে এই সিনেমার কাজে কলকাতায় রওনা হওয়ার কথা রয়েছে এ অভিনেত্রীর। শুটিংয়ের আগে পাঁচ দিনের গ্রুমিং ক্লাসে অংশ নেবেন পরী। এ ছাড়া সেখানকার একটি বিজ্ঞাপন চিত্রের শুটিংয়েও অংশ নেবেন তিনি।

টালিউড সিনেমায় অভিনয় প্রসঙ্গে পরীমনি বলেন, কলকাতার ছবিতে কাজের প্রতি আগে থেকেই আমার লোভ ছিল। আমার মনে হয়েছে তাদের কাজগুলো অনেক গোছানো হয়। ফলে সেটি সুন্দরভাবে শেষ হয়ে মুক্তি পায়। গত বছর ওখানে পুরস্কার গ্রহণকালে আমি বলেছিলাম— কলকাতায় আমি কাজ করতে চাই। এর পর থেকেই আমার হাতে চিত্রনাট্য আসা শুরু হয়। আমার কাছে মনে হয়েছে, এটি দিয়ে শুরু করা যায়।

উল্লেখ্য, টালিগঞ্জের একক সিনেমায় পরীকে দেখা না গেলেও ২০১৬ সালে যৌথ প্রযোজনার রক্ত নামের সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। সিনেমায় তার বিপরীতে ছিলেন রোশান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park