1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

দুই খানের সঙ্গে অভিনয় করতে মুখিয়ে আছেন আমির খান

  • আপডেট সময় : শনিবার, ১৬ মার্চ, ২০২৪
  • ৬৬ বার পঠিত

বলিউডের তিন সুপারস্টার শাহরুখ খান, সালমান খান ও আমির খান। তিনজনের ভক্তরাই নিজেদের প্রিয় অভিনেতাকে অন্যের তুলনায় সবসময় এগিয়ে রাখার চেষ্টা করেন। এ নিয়ে নেটদুনিয়ায় তৈরি হয় বিবাদও।

ভক্তদের মধ্যে ঝুট-ঝামেলা থাকলেও ব্যক্তি জীবনে তিন খান কিন্তু ভালো বন্ধু। যার প্রমাণ আবারো দিলেন আমির খান। ১৪ মার্চ ছিল তার ৫৯তম জন্মদিন। এদিন তিনি তার প্রোডাকশন হাউসের অফিসিয়াল পেজ থেকে লাইভে আসেন। বলেছেন অনেক কথা।

এ সময় তিনি নিজের কাল্ট ক্লাসিক ‘আন্দাজ আপনা আপনা’ সিনেমার বহুল প্রত্যাশিত সিকুয়্যাল নির্মাণ করার কথা জানান। শুধু তাই নয়, ভবিষ্যতে শাহরুখ খান এবং সালমান খানকে নিয়ে একসঙ্গে কাজ করার ইচ্ছাও প্রকাশ করেন।

এক ভক্তের প্রশ্নের জবাবে আমির খান লাইভে বলেন, ‘আমি তাদের নিয়ে একসঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছি। আমিও মনে করি আমাদের একসঙ্গে একটি সিনেমা করা উচিত। আমি শাহরুখ, ও সালমান- আমরাও ভেবেছি যে, আমাদের ক্যারিয়ারে একসঙ্গে একটি সিনেমা থাকলে খুবই ভালো হতো। আমাদের চেষ্টা করা উচিত যাতে সেরকম একটা সিনেমা বানানো যায়। আমার বিশ্বাস, ভালো স্ক্রিপ্ট পেলে আমরা নিশ্চয়ই সেটা করব। এতে ওদেরও কোনো আপত্তি নেই।’

এদিকে আমির আরও জানিয়েছেন, রাজকুমার সন্তোষী ‘আন্দাজ আপনা আপনা-২’ সিনেমার স্ক্রিপ্ট নিয়ে কাজ করছেন। এটির কাজ বর্তমানে প্রাথমিক পর্যায়ে রয়েছে। তবে কবে নাগাদ শুটিং ফ্লোরে গড়াবে সেটা জানাননি এ অভিনেতা। বর্তমানে আমির খান ‘সিতারে জামিন পার’ নামে একটি সিনেমা নিয়ে ব্যস্ত রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park