1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

যে নায়কের সঙ্গে টালিউডে যাত্রা শুরু পরীর

  • আপডেট সময় : বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ৭০ বার পঠিত

ব্যক্তিজীবনের ধাক্কা সামলিয়ে কাজে সরব হয়েছেন চিত্রনায়িকা পরীমনি। শুরুটা নির্মাতা রেজা ঘটকের ‘ডোডোর গল্প’ সিনেমায়। এর মধ্যে ভ্যালেন্টাইনে দর্শকদের উপহার দিয়েছেন ভালোবাসার গল্পে ওয়েব সিনেমা ‘বুকিং’।

এতে পরীর বিপরীতে ছিলেন এবিএম সুমন। নির্মাণ করেছেন মিজানুর রহমান আরিয়ান। এসবের মধ্যেই নতুন খবর দিলেন পরী। জানালেন, কলকাতায় সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিনি। সিনেমার নমা ‘ফেলুবকশি’। পরীমনি এর আগে ঢাকা-কলকাতা যৌথ প্রযোজনার ছবিতে অভিনয় করেছেন। এবার পুরোপুরি কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠানের অর্থায়নে তৈরি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন তিনি।

তার সঙ্গে সেই ছবিতে থাকবেন সোহম চক্রবর্তী ও মধুমিতা সরকারও। দেবরাজ সিনহা এ ছবিটির পরিচালনা করতে চলেছেন।

সোমবার শুরু হয়েছে তার সেই মিশন। সোশ্যাল হ্যান্ডেল মারফত খবরটা পরী নিজেই দিয়েছেন।

এদিন বিকালে ফেসবুক স্টোরিতে ক্যামেরার ছবি শেয়ার করেন পরী। যেখানে দেখা যাচ্ছে, চিত্রগ্রাহক চিত্র ধারণ করছেন। সঙ্গে পরী বলেছেন, ‘শুটিং চলছে।’

এর আগে রোববার রাতে ঢাকা থেকে কলকাতায় গেছেন পরীমনি। বিমানযাত্রা এক ঝলক অন্তর্জালে শেয়ার করে নায়িকা বলেছেন, ‘যাচ্ছি। কলকাতায় কাল (১৮ মার্চ) প্রথম শুটিং। দোয়া করবেন।’

পরী আগেই জানান, ২৬ মার্চ থেকে শুরু হবে ছবিটির চূড়ান্ত শুটিং। এর আগে চলবে পাঁচ দিনের অনুশীলন। এক ফাঁকে সেরে নেবেন একটি বিজ্ঞাপন চিত্রের কাজ। ধারণা করা হচ্ছে, সোমবার সেই বিজ্ঞাপনের সেট থেকেই বার্তা দিয়েছেন নায়িকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park