1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

কলকাতার গুণী অভিনেত্রীর সঙ্গে শুটিংয়ে হিরো আলম

  • আপডেট সময় : বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ১০০ বার পঠিত

কলকাতায় ‘নিলে গেম’ ও ‘মিয়া ভাই’ নামের দুইটি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন হিরো আলম। সিনেমা দুটি পরিচালনা করছেন জামাল উদ্দিন।

গত ৮ মার্চ থেকে ‘নিলে গেম’ সিনেমার শুটিং করছেন আলম। এতে হিরো আলমের সহশিল্পী কলকাতার গুণী অভিনেত্রী অনামিকা সাহা। আরও অনেক স্থানীয় শিল্পী কাজ করবেন বলে জানান হিরো আলম।

কলকাতা থেকে মোবাইল ফোনে হিরো আলম বলেন, অনামিকা আপাসহ অনেক গুণী শিল্পী আমার নতুন দুটি সিনেমায় কাজ করছেন। এখন কলকাতায় শুটিং চলছে। পরিচালক জামাল উদ্দিন ভাই খুব সুন্দর গল্প বাছাই করেছেন। আমার নতুন দুই সিনেমাই দুই বাংলার দর্শক পছন্দ করবেন আশা করি।

ইউটিউবে গানের ভিডিও মডেল হয়ে আলোচনায় আসেন আলম। একপর্যায়ে তাকে সিনেমায় অভিনয়েও দেখা যায়। আলম অভিনীত প্রথম সিনেমা মার ছক্কা। এরপর সাহসী হিরো আলম, আমি টোকাইসহ বেশ কিছু সিনেমায় কাজ করেছেন তিনি।

এছাড়া হিরো আলম রাজনীতিতেও সক্রিয়। বেশ কয়েকবার সংসদ নির্বাচনে অংশ নিয়েছেন তিনি। এর বাইরে তাকে অসহায়, অসচ্ছল মানুষের পাশে দাঁড়াতেও দেখা যায়।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park