1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করছে আ. লীগ, অভিযোগ ফখরুলের

  • আপডেট সময় : বুধবার, ২৭ মার্চ, ২০২৪
  • ৯৩ বার পঠিত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বাধীনতার ঘোষণা নিয়ে কোনো বিতর্ক হতে পারে না। যারা বিতর্ক করছেন তারা মুক্তিযুদ্ধের শক্তি না। মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করছে আওয়ামী লীগ।

বুধবার (২৭ মার্চ) রাজধানী ইঞ্জনিয়ার্স ইন্সষ্টিটিউট মিলনায়তনে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা করে বিএনপি। এতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস পরিকল্পিতভাবে বিকৃত করছে আওয়ামী লীগ।

তারা মুখে গণতন্ত্রের কথা বললেও একদলীয় শাসন কায়েম করেছে। ৭ই জানুয়ারি দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। দেশের সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করে ফেলেছে সরকার। বাংলাদেশ শুধু ফ্যাসিস্ট নয়, বর্ণবাদীদের কবলে পড়েছে।

আওয়ামী লীগ নিজেরা সাম্প্রদায়িক শক্তি, গোষ্ঠী তৈরি করছে। গোটা দেশকে তারা গিলে ফেলেছে। এটা থেকে মুক্তি পেতে বিএনপি সংগ্রাম করছে। ভূ-রাজনীতি নিয়ে যা চলছে সবদিকে শুধু স্বার্থ আর স্বার্থ। বড় বড় দেশের একটাই লক্ষ্য তাদের স্বার্থ রক্ষা করা। বিশ্ব প্রেক্ষাপট, দেশের সামগ্রিক অবস্থাকে বিবেচনায় নিয়ে সামনের দিনের রাজনৈতিক কৌশল ঠিক করতে হবে। ভোটের অধিকার রক্ষায় সংগ্রামে কোনো বিকল্প নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park