1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ গার্মেন্টস শ্রমিকদের জীবনমান উন্নয়নে সচেষ্ট সরকার, অস্থিরতার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বঙ্গবন্ধুর বাবা শেখ লুৎফর রহমানের ৪৯তম মৃত্যুবার্ষিকী আজ

  • আপডেট সময় : শনিবার, ৩০ মার্চ, ২০২৪
  • ১৩৫ বার পঠিত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাবা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দাদা শেখ লুৎফর রহমানের ৪৯তম মৃত্যুবার্ষিকী আজ শনিবার। তিনি ১৯৭৫ সালের ৩০ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনে তার বাবা শেখ লুৎফর রহমানের গুরুত্বপূর্ণ অবদান ছিল। শুরু থেকেই বঙ্গবন্ধুর রাজনীতিতে অকুণ্ঠ সমর্থন ও সহযোগিতা করেছেন শেখ লুৎফর রহমান।

শেখ লুৎফর রহমানের বাবার নাম শেখ আবদুল হামিদ। তিনি ছিলেন শেখ বোরহানউদ্দিন ও শেখ কুদরোতুল্লাহর বংশধর। ব্রিটিশ ভারতবর্ষে লুৎফর রহমান গোপালগঞ্জ দেওয়ানি আদালতে কর্মজীবন শুরু করেন।

ব্যক্তি জীবনে তিনি বিয়ে করেছিলেন চাচাতো বোন সায়েরা খাতুনকে। এই দম্পতির চার মেয়ে এবং দুই ছেলের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন তৃতীয়। বঙ্গবন্ধুর নেতৃত্বেই হাজার বছরের পরাধীনতার শৃঙ্খল ভেঙে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park