1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

পুম্বার জন্য ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা আসিফের

  • আপডেট সময় : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ৯০ বার পঠিত

নতুন অ্যাপার্টমেন্টে ওঠার পর আদরের বিড়াল পুম্বাকে হারিয়ে ফেলেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। অনেক খোঁজাখুঁজির পর গত ২১ মার্চ রমনা থানায় জিডি করেন তিনি। তবু মেলেনি সন্ধান। বাধ্য হয়ে এবার ঘোষণা করলেন ৫০ হাজার টাকা পুরস্কার। ঘোষণাটি সামাজিকমাধ্যমে দিয়েছেন এ গায়ক।

নিজের ফেসবুকে আসিফ লিখেছেন, সুবিশাল কম্পাউন্ডে প্রতিদিনই পুম্বাকে (বিড়ালের নাম) খুঁজি। ওর নাম ধরেও ডাকাডাকি করি যদি সাড়া দেয়! পুম্বা নেই ১৩ দিন হয়েছে। অনেক ক্যাট লাভার চেষ্টা করে যাচ্ছে তাকে খুঁজে বের করতে। পুম্বার মতো দেখতে একটা বিড়াল এর মধ্যে তার মালিকও খুঁজে পেয়েছে।

এর নপর লিখেছেন, আমার সন্তানদের ধারণা— তাদের বাবা মহাপরাক্রমশালী হারকিউলিস, যে সবকিছু করতে পারে। কোনো ক্রাইসিস তৈরি হলে সন্তানদের শান্ত করার জন্য বলি চিন্তা করো না বাবা- টাইগার আভি জিন্দা হ্যায়! পুম্বা হারিয়ে যাওয়ার পর বাচ্চাদের কাছে কিছুটা অসহায় হয়ে গেছি। তেইশ মাস বয়সি আইদাহও পুম্বাকে খুঁজে বেড়ায়।

সবশেষে এ গায়ক লিখেছেন, বিড়ালটা বেঁচে আছে, কারও বাসায় আছে। তিনি হয়তো মালিক খুঁজে পাচ্ছেন না। অথবা কেউ নিজের মনে করে লুকিয়ে রেখেছে। এই সম্ভাবনাও নাকচ করছি না। পুম্বা খুব সুন্দর দেশি ক্যাট, স্বাভাবিকের চেয়েও ওর দেহের গড়ন ও সৌন্দর্য নজর কাড়ার মতো। আমি জানি সে ভালো যত্ন আত্তিতেই আছে। ওকে ইনজেকশন দেওয়ার সময়ও হয়ে গেছে।

প্লিজ পুম্বার শুধু সন্ধান দিন, ৫০০০০ টাকা গিফট পৌঁছে যাবে। উদ্ধার করার দায়িত্ব আমার, কমেন্টবক্সে নজর রাখছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন ও সুন্দর থাকুন।
ভালোবাসা অবিরাম…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park