1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

থানচিতে গোলাগুলি, আটকা পড়েছেন শ্যামল মাওলাসহ সিনেমার টিম

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
  • ২২৮ বার পঠিত

বান্দরবানের থানচিতে অবরুদ্ধ হয়ে আছেন অভিনেতা শ্যামল মাওলাসহ বেশ কয়েকজন। ‘নাদান’ সিনেমার শুটিংয়ে গিয়ে আটকে গেছেন তারা।

বিষয়টি নিশ্চিত করেছেন শ্যামল মাওলার স্ত্রী মাহাসহ শুটিং ইউনিটের বেশ কয়েকজন অভিনেতা। জানিয়েছেন, তাদের হোটেলে ৪০-৫০ রাউন্ড গুলি এসে লেগেছে।

জানা গেছে, গত ১ এপ্রিল বান্দরবানের থানচিতে যান অভিনেতা শ্যামল মাওলা, তার স্ত্রী মাহা, সিনেমাটির পরিচালক ফরহাদ চৌধুরী, অভিনেতা এরফান মৃধা শিবলু ও চিত্রনায়ক সাইফ খানসহ বেশ কয়েকজন। টানা দুইদিন কাজ করার পর বুধবার (৩ এপ্রিল) দুপুরে বিপাকে পড়েন তারা।

এ বিষয়ে শ্যামল মাওলার স্ত্রী মাহা সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করেছেন। পোস্টে তিনি লেখেন, ‘কেউ বান্দরবনের থানচি আসার প্ল্যান করে থাকলে কাইন্ডলি আসবেন না, এখানে সিচুয়েশন খারাপ, গুলাগুলি হচ্ছে। আমাদের জন্য দুয়া করবেন।’

বুধবার দুপুর সোয়া ১২টার দিকে সশস্ত্র সন্ত্রাসীরা থানচির সোনালী ব্যাংকে ঢুকে পড়ে। পুলিশ জানিয়েছে, পাহাড়ি সন্ত্রাসী সংগঠন কুকি-চিন এ গোলাগুলি চালাচ্ছে।

এর আগে মঙ্গলবার (২ এপ্রিল) রাত ৯ টার দিকে ৭০ থেকে ৮০ জনের একটি সশস্ত্র দল রুমাতে সোনালী ব্যাংকে হামলা চালায়। সন্ত্রাসীরা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে ১৪টি অস্ত্র লুট করে এবং সোনালী ব্যাংকের ব্যবস্থাপক নিজাম উদ্দিনকে অপহরণ করে নিয়ে যায়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park