1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

বছর না ঘুরতেই দ্বিতীয় সন্তানের বাবা হলেন রোশান

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
  • ৭১ বার পঠিত

প্রথম সন্তান জন্ম নেওয়ার স্বল্প ব্যবধানে সুখবর দিলে চিত্রনায়ক জিয়াউল রোশান। রোশান এশার কোলজুড়ে এসেছে রাজপুত্র।

ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মঙ্গলবার পুত্রসন্তানের জন্ম দেন রোশানের স্ত্রী। অভিনেতা আবার বাবা হওয়ার খবর নিশ্চিত করেছেন।

রোশান বলেন, ‘প্রথম সন্তান জন্মের ১১ মাসের মধ্যেই দ্বিতীয় সন্তান আসছে, এটা নিয়ে শুরুতে একটু চিন্তিত ছিলাম। কিছু জটিলতা দেখাও দিয়েছিল। আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত সবকিছু সুন্দরভাবে শেষ হয়েছে। শুকরিয়া।’

রোশান জানান, তার ও পরিবারের চাওয়া ছিল দুই সন্তান। মনের আশা পূরণ হওয়াতে রোশান আর তার স্ত্রী দুজনে ভীষণ আনন্দিত। রোশান বললেন, ‘আমরা মনে মনে চেয়েছি, আমাদের যেন দুটো সন্তান থাকে। একসঙ্গে তারা বেড়ে উঠবে। আমাদের দুজনের চাওয়া আল্লাহপাক পূরণ করেছেন। সুস্থ দুটি সন্তান আল্লাহপাক উপহার দিয়েছেন, নিজেদের ভাগ্যবান মনে করছি। সবার কাছে আমাদের সন্তানদের জন্য দোয়া চাই।’

গত বছর বিয়ের খবর প্রকাশ্যে আনেন ঢাকাই ছবির নায়ক জিয়াউল রোশান। ২০২৩ সালের মে মাসে তিনি জানান, আড়াই বছর আগে এশাকে পারিবারিকভাবে বিয়ে করলেও বিষয়টি বিনোদন অঙ্গনের কাউকে জানাননি।

গত ঈদুল ফিতরে রোশান অভিনীত ‘মায়া দ্য লাভ’ ছবিটি মুক্তি পেয়েছে। তার আগে তিনি শুটিং শেষ করেছেন ‘অপারেশন জ্যাকপট’ ছবির। আগামী ঈদে এই ঢালিউড তারকার দুটি নতুন ছবি মুক্তির সম্ভাবনা রয়েছে বলে জানালেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park