1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

আবারও টালিউডে নতুন কাজে যুক্ত হলেন বাঁধন

  • আপডেট সময় : সোমবার, ৬ মে, ২০২৪
  • ৬৯ বার পঠিত

বিনোদন জগতে আজমেরী হক বাঁধন অত্যন্ত জনপ্রিয় এক নাম। এরই মধ্যে ভিন্ন ভিন্ন চরিত্রে নিজের অভিনয় প্রতিভায় মুগ্ধ করেছেন দর্শক হৃদয়।‘রেহানা মরিয়ম নূর’ সিনেমা দিয়ে দীপ্তি ছড়িয়েছেন কান চলচ্চিত্র উৎসবের মতো অন্যতম মর্যাদাপূর্ণ আসরে। পাশাপাশি দেশের গণ্ডি পেরিয়ে নাম লিখিয়েছেন টালিউড ও বলিউডেও।

দিনদিন কাজের পরিধি যেন বেড়েই চলেছে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের। দেশে নিয়মিত কাজ করার পাশাপাশি ফের টালিউডে অভিনয়ের নতুন কাজে যুক্ত হলেন তিনি।

সম্প্রতি প্রসেনজিৎ বিশ্বাসের অ্যান্থোলজি ফিল্ম ‘ফেয়ার অ্যান্ড আগলি’র একটি গল্পে অভিনয়ের জন্য প্রস্তাব পেয়েছেন বাঁধন। ভারতীয় গণমাধ্যমের সূত্রে জানা গেছে, বাঁধন কাজটি করতে ইচ্ছুক। ইতোমধ্যে সেখানে যাওয়ার প্রস্তুতিও নিচ্ছেন তিনি। এই গল্পে বাঁধন ছাড়াও থাকছেন ‘ফারজি’, ‘ব্রহ্মাস্ত্র’ খ্যাত তারকা শাকিব আইয়ুব ও দেবপ্রসাদ হালদার।

মে মাসের মাঝামাঝি সময়ে কলকাতায় শুটিং শুরু হওয়ার কথা রয়েছে বাঁধনের। নির্মাতা প্রসেনজিতের অ্যান্থোলজিতে মোট ৫টি গল্প রয়েছে। ইতোমধ্যে কয়েকটির শুটিং শেষ হয়ে গেছে।

প্রসেনজিতের বিভিন্ন গল্পে দেখা যাবে পার্নো, সম্রাট, ঋতুপর্ণা সেনগুপ্ত, কৌশিক সেন, মুমতাজ, সায়ন মুন্সিকে।

প্রসঙ্গত, ২০১৮ সালে সৃজিত মুখার্জি পরিচালিত ‘হইচই’র সিরিজ ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’তে অভিনয় করেছিলেন বাঁধন। এরপর ২০২৩ সালে বিশাল ভরদ্বাজের ‘খুফিয়া’তে বলিউডে কাজ করেন তিনি। যেখানে তার অভিনয় মুগ্ধ করেছে সিনেমাপ্রেমীদের।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park