1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ গার্মেন্টস শ্রমিকদের জীবনমান উন্নয়নে সচেষ্ট সরকার, অস্থিরতার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

উপজেলা নির্বাচন নিয়ে বেকায়দায় নেই কমিশন: সিইসি

  • আপডেট সময় : মঙ্গলবার, ৭ মে, ২০২৪
  • ৯৯ বার পঠিত

উপজেলা নির্বাচন নিয়ে বেকায়দায় নেই কমিশন। দলীয় প্রতিদ্বন্দ্বিতা নয় প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতাকে গুরুত্ব দিচ্ছে নির্বাচন কমিশন, বলেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

মঙ্গলবার (৭ মে) আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, উপজেলা নির্বাচন নিয়ম রক্ষার ভোট নয়। জানান, নির্বাচনে কেউ যেন প্রভাব বিস্তার করতে না পারে সে জন্য রিটার্নিং অফিসারদের নির্দেশনা দেয়া হয়েছে।

তিনি বলেন, অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু উপজেলা নির্বাচনের সব প্রস্তুতি শেষ হয়েছে। প্রথম ধাপে ১৫২ উপজেলার মধ্যে ১৪০ উপজেলায় নির্বাচন হবে। এর মধ্যে ২২ উপজেলায় ভোট হবে ইভিএমে। পাঁচ উপজেলা চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে।

তিনি জানান, প্রতি কেন্দ্রে ১৭ জন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন। স্পর্শকাতর কেন্দ্রে থাকবে ১৯ জন।

কাজী হাবিবুল আউয়াল বলেন, নির্বাচন স্বচ্ছভাবে আয়োজনের চেষ্টা করবে কমিশন। গণমাধ্যমকে যথাযথ দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। জাতীয় সংসদ ও স্থানীয় নিবাচনে পার্থক্য রয়েছে। এই নির্বাচনে উত্তেজনা বেশি থাকে। তাই সহিংসতা যেন না হয় সে ব্যাপারেও কমিশন সতর্ক থাকবে বলে জানান সিইসি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park