1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ গার্মেন্টস শ্রমিকদের জীবনমান উন্নয়নে সচেষ্ট সরকার, অস্থিরতার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

নিবন্ধিত অনেক হজযাত্রীর ভিসা হয়নি এখনও

  • আপডেট সময় : শনিবার, ১৮ মে, ২০২৪
  • ৮২ বার পঠিত

এক মাসেরও কম সময় বাকি পবিত্র হজের। ১৬ জুন অনুষ্ঠিত হতে পারে হজ। এখন পর্যন্ত বেসরকারিভাবে নিবন্ধিত অনেক হজযাত্রীর ভিসা হয়নি। এর সংখ্যা চার হাজারেরও বেশি। চলতি মৌসুমে বেসরকারিভাবে গাইডসহ হজে যাওয়ার কথা রয়েছে ৮০ হাজার ৬৯৫ জনের। শুক্রবার (১৭ মে) পর্যন্ত ভিসা হয়েছে ৭৬ হাজার ৫১৯ জনের। ভিসা হয়নি ৪ হাজার ১৭৬ জনের।

অন্যদিকে সরকারি ব্যবস্থাপনায় গাইডসহ হজে যাওয়ার কথা রয়েছে ৪ হাজার ৪২২ জনের। এরমধ্যে ভিসা হয়েছে ৪ হাজার ১২২ জনের। ঢাকা হজ অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।

নবম দিন পর্যন্ত বাংলাদেশ থেকে হজ পালনে সৌদি আরব গেছেন প্রায় ২৬ হাজার ৩৮৩ জন সরকারি ও বেসরকারিভাবে নিবন্ধিত এসব হজযাত্রী ৬৮টি ফ্লাইটে সৌদি আরব গেছেন। যদিও ভিসা আবেদনের নির্ধারিত সময় শেষ হয়ে গেছে। ফের আবেদনের সময় বৃদ্ধির জন্য সৌদি সরকারকে অনুরোধ জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। তবে ভিসা আবেদনের প্রক্রিয়া চালু রয়েছে।

শুক্রবার পবিত্র হজ পালনে বাংলাদেশ থেকে ৬টি ফ্লাইটে সৌদি আরব গেছেন ২ হাজার ৪৮৮ হজযাত্রী। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে তিনটি ফ্লাইটে ১২৫৭ জন, সৌদি এয়ারলাইন্সে তিনটি ফ্লাইটে ১ হাজার ২৩১ জন যাত্রী সৌদি আরব গেছেন। ৯ মে থেকে হজ ফ্লাইট শুরু হয়।

ঢাকা হজ অফিস সূত্রে জানা যায়, এ বছর হজে যেতে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় গাইডসহ হজ পালনে সৌদি আরব যাবেন ৮৫ হাজার ১১৭ জন। এর মধ্যে সরকারিভাবে নিবন্ধন করেছেন ৪ হাজার ৩২৩ জন। আর বেসরকারিভাবে নিবন্ধন করেছেন ৭৮ হাজার ৮৯৫ জন। প্রতি ৪৪ জনে একজন করে গাইড হিসাবে ১ হাজার ৮৯৯ জন হজযাত্রীদের সঙ্গে যাবেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park