1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

দুর্ঘটনায় প্রাণ হারালেন ‘মিস ভেনেজুয়েলা’

  • আপডেট সময় : শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩
  • ১০৪ বার পঠিত

না ফেরার দেশে পাড়ি জমালেন ‘মিস ভেনেজুয়েলা’ আরিয়ানা ভিয়েরা। গাড়ি দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি থাকার কয়েক সপ্তাহ পর মারা গেলেন এই সুন্দরী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ২৬ বছর।

আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, গত ১৩ জুলাই অরল্যান্ডোতে একটি ট্রাকের সঙ্গে মিস ভিয়েরার গাড়ির মারাত্মক সংঘর্ষ হয়। তখনই লরির চাকায় পিষ্ট হয়ে গুরুতর জখম হন তিনি।

দুর্ঘটনার ১০ দিন পর মিস ভেনেজুয়েলার মা ভিভিয়ান ওচোয়া একটি আন্তর্জাতিক টিভি চ্যানেলকে জানান, গাড়ি চালানোর সময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েন আরিয়ানা। এরপর একটি লেকের ধারে তার গাড়ির সঙ্গে লরির মারাত্মক সংঘর্ষ ঘটে। স্থানীয় বাসিন্দারা আরিয়ানাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করালেও আর সুস্থ হয়ে ফেরা হলো না তার।

আগামী অক্টোবরে ডোমিনিকান রিপাবলিকের ২০২৩-এর মিস লাতিন আমেরিকায় নিজের দেশের প্রতিনিধিত্ব করার কথা ছিল আরিয়ানার; কিন্তু তার আগেই না ফেরার দেশে পাড়ি জমালেন তিনি।

মিসেস ভিয়েরার মৃত্যু সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে। কারণ মাত্র দুই মাস আগেই নিজের শেষকৃত্য সম্পর্কে একটি ভিডিও শেয়ার করেছিলেন। যেখানে এই মডেল লিখেছিলেন- আমার ভবিষ্যৎ অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য নিজেকে রেকর্ড করছি।

পেশাগত জীবনে রিয়েল এস্টেট সেক্টরে কাজ করতেন ভিয়েরা। এছাড়া মিস ভেনিজুয়েলা তার প্রতিদিনের জীবনযাপনের ব্লগ শেয়ার করতেন সামাজিক মাধ্যমে।

সূত্র : নিউইয়র্ক পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park