1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

‘দ্বিতীয় সন্তানের’ এক মাস উদযাপন করলেন পরী

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
  • ১২৯ বার পঠিত

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনি বছরজুড়ে নানা কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব থাকেন। নিজের আনন্দ ভক্ত-অনুরাগীদের সঙ্গে শেয়ার করেন এ অভিনেত্রী।

গত মাসে পরীমনি জানালেন তিনি কন্যাসন্তানের মা হয়েছেন। তবে তিনি এই সন্তানকে গর্ভে ধারণ করেননি। নিয়েছেন দত্তক।

আইনি প্রক্রিয়া মেনেই কন্যাসন্তানকে দত্তক নিয়েছেন। মেয়ের নাম সাফিরা সুলতানা প্রিয়ম। এরপর নতুন করে আলোচনায় আসেন এ নায়িকা। নতুন করে সেই ছোট্ট মেয়েকে নিয়েই পরীর বিশেষ আয়োজন। এবার কোলে তুলে মেয়েকে প্রকাশ্যে আনলেন পরী। যেখানে মেয়ের সঙ্গী ছিল ছেলে পুণ্য। একই সঙ্গে জানালেন দুই সন্তানকে নিয়ে তার অনুভূতির কথা।

জানা গেছে, মঙ্গলবার প্রিয়মের এক মাস হয়েছে। ছেলে ও মেয়েকে নিয়ে ছোট্ট আয়োজনের মধুর মুহূর্তগুলো সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাগ করে নিয়েছেন এ নায়িকা। সাদা-বেগুনি বেলুনে আর পরীর পরনে ছিল মেজেন্টা-বেগুনি শাড়ির সংমিশ্রণ। মেয়ের মুখ না দেখালেও মেয়েকে কোলে নিয়ে একাধিক ছবি শেয়ার করেছেন তিনি। সঙ্গে দেখা মিলেছে পরীর ছেলে পুণ্যের।

রাজ্য-প্রিয়মকে নিয়ে তার অনুভূতি প্রকাশ করে পরীমনি লিখেছেন, ‘এ আমার এক সুখের জীবন। আমার সুখপাখিরা। আমার মেয়ের এক মাস হয়ে গেল আলহামদুলিল্লাহ।’

এর আগেও কন্যাসন্তানকে নিয়ে তার অভিব্যক্তি প্রকাশ করেছিলেন পরীমনি। লিখেছিলেন— ‘আমার মেয়ে এলো ঘরে। যার নাম রাখা হয়েছে সাফিরা সুলতানা প্রিয়ম। এই নামেই বিশ্ব চিনবে ওকে। ছেলের পরে মেয়ে! কী যে আনন্দ! পৃথিবীতে আসার ছয় দিন হলো ওর। আমার ঘরে ছেলের পাশে আলো হয়ে আছে। আমি ওকে দত্তক নিয়েছি। নিয়ম মেনে সই করার সময় মনে হলো আল্লাহ আবার আমার জন্য কিছু করলেন।’

বর্তমানে ‘রঙিলা কিতাব’ নামে একটি ভারতীয় ওয়েব কন্টেন্টের কাজ করছেন এ নায়িকা। এর আগে বেশ কিছু দিন কলকাতা থেকে শেষ করেছেন আর একটি সিনেমার কাজ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park