1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

কঙ্গনা চড় খাওয়ার পর নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত শাবানা

  • আপডেট সময় : শনিবার, ৮ জুন, ২০২৪
  • ৮৩ বার পঠিত

সংসদ সদস্য নির্বাচিত হওয়ার দিনকয়েকের মধ্যেই এয়ারপোর্টে নিরাপত্তাকর্মীর হাতে চড় খেয়েছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত।

চণ্ডীগড় বিমানবন্দরে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের (সিআইএসএফ) এক কনস্টেবল তাকে চড় দিয়েছিলেন। এ ঘটনার পর বলিউড অভিনেত্রী শাবানা আজমি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ‘দুশ্চিন্তার’ কথা জানিয়েছেন।

কঙ্গনার প্রতি তার কোনো আবেগ কাজ না করলেও এমন ঘটনা সবার জন্যই আতঙ্কের বলে উল্লেখ করেছেন শাবানা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) করা এক পোস্টে শাবানা লিখেছেন, ‘কঙ্গনার প্রতি আমার কোনো দরদ নেই। তবে ‘সেই চড়’ যারা উদযাপন করছেন, আমি তাদের সঙ্গে যোগ দিতে পারছি না। যদি নিরাপত্তাকর্মীরা এভাবে নিজেদের হাতে আইন তুলে নেয়, তাহলে আমরা কেউই নিরাপদ না।’

গত মঙ্গলবার (৬ জুন) চণ্ডীগড় থেকে দিল্লি যাওয়ার পথে বিমানবন্দরে কঙ্গনাকে চড় মেরে বসেন কুলবিন্দর কৌর নামের এক সিআইএসএফ কনস্টেবল। সে ঘটনার পর কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়।

সিআইএসএফ থেকে বরখাস্ত হওয়া সে কনস্টেবলকে চাকরি দেওয়ার ঘোষণা দিয়েছেন বলিউডের সঙ্গীত পরিচালক বিশাল দাদলানি।

উল্লেখ্য, বেশ কয়েকবছর ধরেই নিজের বিভিন্ন উসকানিমূলক মন্তব্যের কারণে বলিউড থেকে একপ্রকার ব্রাত্য কঙ্গনা রানাউত। তার ছবি মুক্তি পেলেও সেগুলো ঠিক দর্শকের মন জয় করতে পারছে না। এরই মধ্যে এবারের লোকসভা নির্বাচনে হিমাচন প্রদেশের মান্ডি আসনে বিজেপির টিকিটে নির্বাচন করে সংসদ সদস্যও বনে গেছেন তিনি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park