1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

মালাইকা আরোরা ও অর্জুন কাপুরের প্রেমে ফাটল

  • আপডেট সময় : শুক্রবার, ২৮ জুন, ২০২৪
  • ৮২ বার পঠিত

সাধারণ প্রেম কাহিনীর থেকে অনেকটাই অন্যরকম মালাইকা আরোরা ও অর্জুন কাপুরের প্রেমের গল্প। আরবাজ খানের সঙ্গে বিবাহিত থাকাকালীনই মালাইকার সঙ্গে অর্জুনের সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। কিন্তু সেই সময় সেই সম্পর্কের কথা অস্বীকার করেন তারা। এরপর আরাবাজের সঙ্গে বিচ্ছেদের পরে সোশ্যাল মিডিয়ায় অর্জুনের সঙ্গে তার সম্পর্কের কথা স্বীকার করেন মালাইকা। তবে এবার সেই সম্পর্কেও দেখা দিল ফাটল।
বুধবার (২৬ জুন) অর্জুনের জন্মদিন, তাই অভিনেতার জুহুর বাড়িতে ছিল মধ্যরাতের পার্টি। সেই পার্টিতে অর্জুনের বোন জাহ্নবী কাপুর, শানায়া কাপুর এবং মোহিত মারওয়াহকে আসতে দেখা যায়। অর্জুনের সহ-অভিনেতা বরুণ ধাওয়ান ও তার স্ত্রী নাতাশা দালালকেও আসতে দেখা যায় বার্থডে পার্টিতে। অন্যদিকে আদিত্য রায় কাপুর তার ঘনিষ্ঠ বন্ধুকে শুভেচ্ছা জানাতে একাই এসেছিলেন। এমনকি সঞ্জয় কাপুর এবং তার স্ত্রী মাহিপ কাপুরকেও অভিনেতার অ্যাপার্টমেন্টের বাইরে দেখা যায়। তবে দেখা মিলে না মালাইকা আরোরার। সেখান থেকেই শুরু জল্পনা।

গত মাসে, অর্জুন এবং মালাইকা ব্রেকআপের গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। তাদের একজন ঘনিষ্ঠ ব্যক্তি সংবাদমাধ্যমে দাবি করেন, ‘মালাইকা আর অর্জুন যৌথ সিদ্ধান্তেই একে অপরের থেকে আলাদা হয়েছেন। আর এই খারাপ সময়ে তারা চুপ থাকার সিদ্ধান্ত নিয়েছেন। তারা চায়নি কোনও তৃতীয় ব্যক্তি তাদের মধ্যে আসুক বা সম্পর্ক নিয়ে কথা বলুক।’

সেই ঘনিষ্ঠ ব্যক্তি আরও বলেন, ‘তাদের মধ্যে একটা দীর্ঘদিনের সুন্দর সম্পর্ক ছিল, যেটা দুঃখজনকভাবে এখন অন্যখাতে বইছে। তার মানে এই নয় যে তাদের মধ্যে কোনও খারাপ সম্পর্ক তৈরি হয়েছে। ওদের একে অপরের প্রতি খুবই সম্মান রয়েছে। এমনকী তারা একে অপরের শক্তি। বছরের পর বছর সেই সম্মানের জায়গাটা অটুট। যদিও মালাইকা-অর্জুন নিজেদের সম্পর্ক নিয়ে খুব সিরিয়াস ছিল।

যদিও মালাইকার ম্যানেজার এই গুজব অস্বীকার করে আশ্বস্ত করেন যে তারা একসঙ্গে আছেন। সবটাই গুজব। তবে জন্মদিনের মতো বিশেষ মুহূর্তে অর্জুনের পাশে মালাইকার অনুপস্থিতি সত্যিই সন্দেহ জাগাচ্ছে ফ্যানেদের মনে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park