1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ গার্মেন্টস শ্রমিকদের জীবনমান উন্নয়নে সচেষ্ট সরকার, অস্থিরতার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

সব সাংগঠনিক জেলায় বিএনপির সমাবেশ আজ

  • আপডেট সময় : বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ৭০ বার পঠিত

দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আজ বুধবার (৩ জুলাই) সব সাংগঠনিক জেলায় সমাবেশ করবে বিএনপি। কর্মসূচি সফলে ব্যাপক প্রস্তুতি নিয়েছে দলটি। এতে কেন্দ্রীয় সিনিয়র নেতারা প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন।
তবে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ উত্তর ও দক্ষিণ, বরিশাল উত্তর ও দক্ষিণ, কুমিল্লা উত্তর ও দক্ষিণ, রংপুর, ফরিদপুর ও রাজশাহী জেলা (সাংগঠনিক) বাদে এ কর্মসূচি পালন করা হবে।

এসব জেলার কর্মসূচি এরইমধ্যে মহানগরের সঙ্গে পালন করা হয়েছে। একই দাবিতে শনিবার ঢাকার নয়াপল্টনে ও সোমবার বাকি সব সাংগঠনিক মহানগরে সমাবেশ করে বিএনপি।

জেলা সমাবেশ সফল করতে কেন্দ্রীয় নেতাদের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। মানিকগঞ্জে প্রধান অতিথি হিসেবে থাকবেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, যশোরে গয়েশ্বর চন্দ্র রায়, বগুড়ায় নজরুল ইসলাম খান, মুন্সীগঞ্জে ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নাল আবেদীন, কক্সবাজারে ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, লক্ষ্মীপুরে ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, রাজবাড়ীতে চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন, ঠাকুরগাঁওয়ে চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কিশোরগঞ্জে ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন, টাঙ্গাইলে যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, নরসিংদীতে যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, জামালপুরে যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, পঞ্চগড়ে প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, বাগেরহাটে রকিবুল ইসলাম বকুল।

একইভাবে বাকি জেলাগুলোতেও কেন্দ্রীয় সিনিয়র নেতারা প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park