1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

বিয়ে ও জীবনের লক্ষ্য নিয়ে যা বললেন মিষ্টি জান্নাত

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ৮৩ বার পঠিত

বিয়ে করছেন ঢালিউড অভিনেত্রী মিষ্টি জান্নাত। সম্প্রতি বিয়ের পরিকল্পনা আর অর্থ আয়ের কথাও এক সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি।

নিজের বিয়ে নিয়ে তার পরিকল্পনায় মিষ্টি জান্নাত বলেন, শাকিব খানকে বিয়ে করলে তো করা হয়ে যেত। আবার তাকে বিয়ে করলে দেখা যাচ্ছে বিচ্ছেদও হতে পারে। কারণ অনেক নায়কের বিচ্ছেদ হয়ে যাচ্ছে। এ জন্যই ভাবছি আগামী বছরে বিয়ে করব।

তিনি বলেন, তার জন্য দেশ-বিদেশ থেকে বিয়ের অনেক প্রস্তাব আসছে। বিয়ে দেওয়ার জন্য তার মা বারবার বলছে। তার মাকে বলেছেন— তুমি যদি এখন আমার বিয়ে দাও তাহলে তো বিয়ের প্রস্তাব আসা বন্ধ হয়ে যাবে।

আমার ইচ্ছা আছে, যদি টাকার জন্য বিবাহিত কাউকে বিয়ে করি, তাহলে দুবাইয়ের শেখদের করব। অন্যের স্বামী ও বয়ফ্রেন্ডদের টানাটানি করতে ভালো লাগে না, ওরা এমনিতেই আমার কাছে আসে বলেও জানান এ অভিনেত্রী।

মিষ্টি জান্নাত বলেন, আমি কষ্ট করতে ভালোবাসি। আমার যখন কাজ থাকে না, তখন কাজ খুঁজে বের করি। একাধিক ব্যবসা-বাণিজ্যে যুক্ত হয়ে অনেক টাকা আয় করা আমার লক্ষ্য। বিলিয়নিয়ার হওয়ার টেনশনে রাতে ঘুম হয় না।

এত টাকা দিয়ে আপনি কী করবেন— এমন প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, টাকা দিয়ে বিছানা বানিয়ে ঘুমাব এবং ভিডিও করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করব। সমাজে যারা গরিব মানুষ আছেন, তাদের সাহায্য করব বলেও জানান তিনি।

উল্লেখ্য, ঢালিউড অভিনেত্রী মিষ্টি জান্নাত। ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় তার ক্যারিয়ার শুরু। এরপর নিয়মিত কাজ করছেন সিনেমায়। মিষ্টি জান্নাত প্রথমে শাকিব খান এবং পরে উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়কে নিয়ে বিস্ফোরক মন্তব্য করে আলোচনায় আসেন। এখনো তার নানান মন্তব্য কেন্দ্র করে আলোচনা চলছে নেটিজেনদের মাঝে। এবার বিয়ের পাত্র নিয়ে কথা বলে ফের আলোচনায় এলেন তিনি। মিষ্টি জান্নাত অভিনেত্রী পরিচয়ের বাইরে তিনি একজন দন্ত্য চিকিৎসক।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park