1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

কোটা আন্দোলন: ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

  • আপডেট সময় : শনিবার, ৬ জুলাই, ২০২৪
  • ১১৪ বার পঠিত

সরকারি চাকরিতে কোটা প্রথা বাতিল করে ২০১৮ সালে সরকারের জারি করা পরিপত্র পুনর্বহালের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
শনিবার (৬ জুলাই) সকাল সাড়ে ১০টায় কলেজ ক্যাম্পাস থেকে একটি মিছিল বের করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নগর জালফৈ বাইপাস এলাকায় বিক্ষোভ করে তারা।

এসময় মহাসড়কের দুইপাশে প্রায় ১৫ কিলোমিটার জুড়ে দেড় ঘণ্টা গাড়ি চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ প্রশাসন ও জেলা প্রশাসন শিক্ষার্থীদের বুঝিয়ে মহাসড়ক থেকে অবরোধ তোলে নেয়ার আহ্বান জানালে মহাসড়কের একপাশ দিয়ে গাড়ি চলাচল করতে দেয়। দীর্ঘ দেড় ঘণ্টা আন্দোলনের পর শিক্ষার্থীরা মহাসড়ক থেকে চলে আসেন।

এসময় শিক্ষার্থীরা জানান, ২০১৮ সালের পরিপত্র বাতিল করে কোটা প্রথা পুনর্বহাল করায় শিক্ষার্থীদের অধিকার ক্ষুণ্ন হয়েছে। বিচার বিভাগের প্রতি সম্মান রেখে আমরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছি। প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাবি, তিনি আমাদের যৌক্তিক দাবি বিবেচনা করে অধিকার ফিরিয়ে দেয়। দাবি মেনে আমাদেরকে পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park