1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

কন্যাসন্তান জন্মের পর শ্বশুরকে ফোন করে কেন ক্ষমা চেয়েছিলেন শহিদ

  • আপডেট সময় : সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ৮২ বার পঠিত

বলিউড অভিনেতা শহিদ কাপুর ও মীরা রাজপুতের দাম্পত্য জীবন ৯ বছর কেটে গেল। ২০১৫ সালের ৭ জুলাই তাদের বিয়ে হয়। বিয়ের এক বছর মাথায় তাদের ঘর আলো করে আসে কন্যাসন্তান। নাম রাখেন মিশা। কন্যাসন্তান হওয়ার অনুভূতি অসাধারণ। মেয়ে হওয়ার পরেই শহিদের কল্পনায় আসে— এই একরত্তি মেয়েরও একদিন বিয়ে হয়ে যাবে। পাশাপাশি আগামী ৩০ বছরের ছবিও তার চোখের সামনে ভাসতে দেখেন তিনি। মেয়ে জন্ম নেওয়ার পর শহিদের প্রথম প্রতিক্রিয়া জানান পুরোনো এক সাক্ষাৎকারে। সেখানে তিনি শ্বশুরের কাছে ক্ষমা চান।

মিশা জন্মের পরই শহিদ নাকি শ্বশুরকে ফোন করে ক্ষমা চেয়েছিলেন। কন্যাসন্তান হওয়ার জন্যই তড়িঘড়ি শ্বশুরকে ফোন করে ক্ষমা চান তিনি। এর পেছনে রয়েছে ক্ষমা চাওয়া সেই মজার ঘটনা।

শহিদ বলেন, মিশা হওয়ার এক বছর আগে মীরার সঙ্গে বিয়ে হয় তার। বিয়ের সময় জামাই হিসেবে শ্বশুরকে কোনোভাবে বিরক্ত করে ফেলছেন কিনা, তা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব ছিল শহিদের মনে। কারণ এবার তিনিও মেয়ের বাবা। তাই ভবিষ্যতে যদি তাকেও তার জামাই কোনোভাবে বিরক্ত করে, তাই আগভাগেই নিজের শ্বশুরের কাছে ক্ষমা চেয়ে নেন।

এ অভিনেতা আরও বলেছিলেন— মেয়ে হয়েছে শুনেই ফোন করি। এক বছর আগে আমার বিয়ে হয়েছিল। মীরার বাবাকে ফোন করে বলি— ‘বাবা, বিয়ের সময় আমি আপনাকে কোনোভাবে বিরক্ত করিনি তো? করে থাকলে আমায় ক্ষমা করবেন।‘

উল্লেখ্য, ২০১৫ সালের ৭ জুলাই বিয়ে করেন শহিদ-মীরা। ২০১৬ সালের ২৬ আগস্ট তাদের কোল আলো করে আসে মিশা। ২০১৮ সালের ৫ সেপ্টেম্বর পুত্রসন্তান জ়েইনের জন্ম দেন মীরা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park