1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ গার্মেন্টস শ্রমিকদের জীবনমান উন্নয়নে সচেষ্ট সরকার, অস্থিরতার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

জনগণের দৃষ্টি সরাতে পরিকল্পিতভাবে নানা ঘটনা ঘটাচ্ছে সরকার: রিজভী

  • আপডেট সময় : বুধবার, ১০ জুলাই, ২০২৪
  • ২৪৪ বার পঠিত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, একের পর এক অপকর্ম ও দুর্নীতির মহাউৎসব থেকে জনগণের দৃষ্টি সরাতে পরিকল্পিতভাবে নানা ধরনের ঘটনা ঘটাচ্ছে সরকার।

বুধবার (১০ জুলাই) দুপুরে রামপুরার পূর্ব হাজীপুরার একটি মাদ্রাসায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করে মৎসজীবী দল। এ সময় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

এর আগে সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, সরকার বেগম খালেদা জিয়াকে হত্যার ষড়যন্ত্র করছে। চিকিৎসকরা তাকে বিদেশে নেয়ার সুপারিশ করলেও সরকার তাকে কর্ণপাত করছে না।

তিনি বলেন, সীমান্তে হত্যা হলেও সরকার নিশ্চুপ। ভারতের স্বার্থে রেল করিডোর দিয়ে দেশের স্বার্থকে বিনষ্ট করছে সরকার। বাংলাদেশকে আন্তজার্তিকভাবে বিপদের মধ্যে ফেলে দেয়া হয়েছে বলে মন্তব্য করেন রুহুল কবির রিজভী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park