1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিটের আদেশ ১১ নভেম্বর যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

গাজা শহরে আছে ২.৫ লাখ মানুষ, সবাইকে চলে যাওয়ার নির্দেশ ইসরাইলের

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ২২৭ বার পঠিত

গাজা শহর ছেড়ে দক্ষিণের কেন্দ্রীয় গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরাইল সেনাবাহিনী। উত্তরে অভিযান চালানোর মধ্যে এমন নির্দেশনা জারি করলো তেল আবিব। খবর বিবিসি
বিমান থেকে লিফলেট বিতরণ করে ফিলিস্তিনিদের গাজা ছেড়ে যাওয়ার নির্দেশনা দেয়া হয়েছে। কারণ এই অঞ্চলকে ‘বিপজ্জনক যুদ্ধাঞ্চল’ হিসেবে ঘোষণা করেছে ইসরাইল।

ইসরাইলের এমন নির্দেশে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর দ্বিতীয়বার পুরো গাজাকে খালি করার এমন নির্দেশ এলো।

গত দুই সপ্তাহের মধ্যে ইসরাইলবাহিনী গাজার কিছু এলাকায় পুনরায় অভিযান চালানোর জন্য প্রবেশ করেছে। তারা বিশ্বাস করছে এসব এলাকায় হামাস এবং ফিলিস্তিনিদের ইসলামিক জিহাদ যোদ্ধারা আবারও এসব অঞ্চলে সংগঠিত হয়েছে।

হামাস বলছে, ইসরাইল বাহিনীর এমন কর্মকাণ্ডের ফলে যুদ্ধবিরতি হুমকির মুখে পড়বে এবং জিম্মিদের মুক্তিদানের বিষয়টিও সহজ হবে না।
হামাসের শীর্ষ নেতা হোসান বাদরান বার্তা সংস্থা এএফপিকে জানায়, ইসরাইল বোমাহামলা, বাস্তুচ্যুত এবং গণহত্যা চালিয়ে হামাসকে আলোচনার টেবিলে আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park