1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ গার্মেন্টস শ্রমিকদের জীবনমান উন্নয়নে সচেষ্ট সরকার, অস্থিরতার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে ছাত্রলীগের আরও ৩ নেতার পদত্যাগ

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ৩২৯ বার পঠিত

শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরও দুই ছাত্রলীগ নেত্রী ও তিতুমীর কলেজের এক ছাত্রলীগ নেতা পদত্যাগ করেছেন। সোমবার (১৫ জুলাই) এ পদত্যাগের ঘোষণা দেন তারা। ছাত্রলীগের এই নেতারা নিজেদের ফেসবুক অ্যাকাউন্টে স্ট্যাটাস দিয়ে পদত্যাগের ঘোষণা দেন।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আফিয়া ফাহমিদা শুচি ফেসবুকে এক পোস্ট উল্লেখ করেন, ‘আমি আফিয়া ফাহমিদা শুচি, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ কুয়েত মৈত্রী হল শাখা ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় পদ থেকে সজ্ঞানে অব্যাহতি নিচ্ছি। এই পদে আর সংগঠনে আমার কোনো পরিচয় নাই, বরং ঘৃণিত হবো নিজের কাছেই লজ্জিত হবো।’

ঢাবির আরও এক শিক্ষার্থী মাহমুদা বাশার বৃষ্টি ফেসবুকে এক পোস্ট উল্লেখ করেন, ‘আমি মাহমুদা বাশার বৃষ্টি,
যুগ্ম-সাধারণ সম্পাদক বাংলাদেশ কুয়েত মৈত্রী হল শাখা ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়, পদ থেকে সজ্ঞানে অব্যাহতি নিচ্ছি। এই পদ এবং সংগঠনে আমার কোনো পরিচয় নাই, বরং ঘৃণিত এবং লজ্জিত হবো হবো নিজেরই কাছে।’

এদিকে সরকারি তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের কার্যকরী সদস্য মাহাবুব হাসান রিপনও পদত্যাগ করেছেন।

মাহাবুব তার স্ট্যাটাসে লেখেন, ‍‍`আমি তিতুমীর কলেজ ছাত্রলীগের কার্যকরী সদস্যপদ থেকে অব্যাহতি নিলাম।

এ বিষয়ে জানতে চাইলে তিনি গণমাধ্যমকে বলেন, আমি ছাত্রলীগের কার্যকরী সদস্য পদ থেকে অব্যাহতি নেওয়ার অনেকগুলো কারণ রয়েছে। প্রথমত, সাধারণ শিক্ষার্থীরা যেই আন্দোলন করছে তা সম্পূর্ণ যৌক্তিক এবং সেই আন্দোলনে ছাত্রলীগ তাদের উপর হামলে পড়েছে। আমি মনে করি ছাত্রলীগ লেজুড়বৃত্তি ও ক্ষমতাসীন রাজনৈতিক দলের লাঠিয়াল বাহিনী হিসেবে কোনোভাবেই কাজ করতে পারে না। কারণ ছাত্রলীগের গঠনতন্ত্রে সুস্পষ্টভাবে উল্লেখ আছে যে তারা একটি স্বতন্ত্র সংগঠন কিংবা ক্ষমতাসীন রাজনৈতিক দলের ভ্রাতৃপ্রতিম সংগঠন, কোন সহযোগী সংগঠন নয়। ঠিক সেই জায়গা থেকে তারা যেভাবে ক্ষমতাসীন রাজনৈতিক দলের অ্যাজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করেছে, আমি মনে করি আমি যেই উদ্দেশ্যকে ধারণ করে ছাত্রলীগে যোগ দিয়েছিলাম সেটার পরিপন্থি।

এ সময় তিনি আরও বলেন, আমি মনে করি ছাত্রলীগের বর্তমান কার্যক্রম যেভাবে বিতর্কিত হচ্ছে, একজন সাধারণ শিক্ষার্থী এবং সাধারণ নাগরিক হিসেবে, আমি মনে করি এটি আসলে বঙ্গবন্ধু যে আদর্শকে ধারণ করে ছাত্রলীগের জন্ম দিয়েছিলেন সেটার সাথে এই ছাত্রলীগের কোনো মিল নেই। সেই জায়গা থেকে আমি সরকারি তিতুমীর কলেজ ছাত্রলীগের সদস্য পদ থেকে অব্যাহতি নিয়েছি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park