1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

প্রথমবার ওয়েব ফিল্মে তটিনী

  • আপডেট সময় : রবিবার, ২৮ জুলাই, ২০২৪
  • ৬৮ বার পঠিত

খুব অল্প সময়েই নিজ অভিনয়গুণে দর্শকদের মন কেড়েছেন তানজিম সাইয়ারা তটিনী। ইতোমধ্যে বেশ কয়েকটি কাজ করে দর্শকমহলে প্রশংসা কুড়িয়েছেন তিনি। এবার প্রথমবারের মতো ওয়েব ফিল্মে কাজ করতে যাচ্ছেন তটিনী। গত ২৬ জুলাই দেশের একটি গণমাধ্যমে খবরটি নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই।

এর আগে আগেও একটি অ্যানথোলজি সিনেমা ‘এই মুহূর্তে’র ‘কল্পনা’পর্বে ওটিটির পর্দায় দেখা গিয়েছিল তটিনীকে। নাম ঠিক না হওয়া নতুন ওয়েব ফিল্মটি নির্মাণ করবেন সানী সানোয়ার।

তবে সিরিজটির গল্প ও নিজের চরিত্র সম্পর্কে এখনই বলতে নারাজ তিনি। পরিচালক নিজেই নাকি সময় হলে সিনেমাটির বিস্তারিত প্রকাশ করবেন বলে জানালেন তটিনী।

তিনি বলেন, আমার মনে করি, যেকোনো কাজের শুরুটা ভালো কিছু দিয়ে হওয়া উচিত। ‘কল্পনা’ দিয়ে ওটিটিতে পা রেখেছিলাম আমি। বেশ প্রশংসিতও হয়েছে কাজটি। এর মধ্যে অনেক কাজের প্রস্তাব পেলেও করিনি। কারণ ওয়েব ফিল্মে কাজের প্রতি আস্থা তৈরি না হলে করা ঠিক না। তাই এত দিন ওয়েবে কাজ করা হয়নি।

তটিনী বলেন, ওয়েবের কাজগুলো সাধারণত সময় নিয়ে, প্রস্তুতি নিয়ে নির্মিত হয়। ভালো কাজের সুযোগ থাকে এখানে। নতুন সিরিজটির গল্প, চরিত্র ও নির্মাণের পরিকল্পনা শুনে ভালো কাজের বিশ্বাসের জায়গাটি পেয়েছি। তাই রাজি হয়েছি।

জানা গেছে, আগামী ৫ আগস্ট থেকে ওয়েব ফিল্মটির শুটিং শুরু হওয়ার কথা রয়েচে। তবে দেশের বর্তমান পরিস্থিতির কারণে সেটা পেছাতে পারে।

এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ৫ থেকে ১৫ আগস্ট পর্যন্ত আমার অংশের শুটিং হওয়ার কথা। এখন পর্যন্ত শুটিং শিডিউল ঠিকঠাক আছে। তবে দেশের পরিস্থিতির কারণে ওই তারিখে শুটিং নাও শুরু হতে পারে। পরিস্থিতি বুঝে কিছুদিন পিছিয়ে যেতে পারে।

প্রসঙ্গত, ইতোমধ্যে তিনটি নাটকের শুটিংও শেষ করেছেন তটিনী। নাটকগুলো হলো— রাফাত মজুমদার রিংকুর ‘ভালোবাসার আদরে’, রুবেল হাসানের ‘বউয়ের বিয়ে’ ও মাসিকুল আলমের নাম ঠিক না হওয়া একটি নাটক। আরেকটি নাটক শুটিং শুরু হলেও দেশের বর্তমান পরিস্থিতির কারণে আপাতত বন্ধ আছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park