প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমার একটাই লক্ষ্য ছিল দেশকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তোলা। যারা আমাদের তলাহীন ঝুড়ি বলে অপমান করেছিল তাদের অপমানের জবাব দেয়া। আমরা আজ সেটা করতে পেরেছি। আমরা প্রযুক্তি জ্ঞান সম্পন্ন ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হয়েছি।
বৃহস্পতিবার (১ আগস্ট) বাংলাদেশ কৃষক লীগ আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। রাজধানীর কেআইবি ইনস্টিটিউটে জাতীয় শোকদিবস পালনের নিমিত্তে এই কর্মসূচি আয়োজন করেছে বাংলাদেশ কৃষক লীগ।
প্রতিবারের মত এবারও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস সামনে রেখে আগস্টের প্রথম দিন থেকেই শুরু হয়েছে আওয়ামী লীগসহ সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনগুলোর মাসব্যাপী কর্মসূচি। বিভিন্ন সামাজিক রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনও বিভিন্ন কর্মসূচির উদ্যোগ নিয়েছে। গতকাল বুধবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে মোমবাতি প্রজ্জ¦লন ও আলোর মিছিলের মধ্য দিয়ে এই কর্মসূচি শুরু হয়।
Leave a Reply