1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ গার্মেন্টস শ্রমিকদের জীবনমান উন্নয়নে সচেষ্ট সরকার, অস্থিরতার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

‘শেখ হাসিনাসহ সরকারের যারা গণহত্যায় জড়িত সবার বিচার করা হবে’

  • আপডেট সময় : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ২১৬ বার পঠিত

গণহত্যা ও গুলিবর্ষণের বিষয়ে মামলা হয়েছে। আইন অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে বিচার করা সম্ভব। জাতিসংঘের অধীনে তদন্ত টিম থাকবে- জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকারের যারা জড়িত সবার বিচার করা হবে। ফিরিয়ে আনার উদ্যোগ নেয়া হবে পরবর্তী পর্যায়ে।

বুধবার (১৪ আগস্ট) সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান। বিগত সরকারের আমলে হওয়া মিথ্যা ও হয়রানিমূলক সব মামলা ৩১ আগস্টের মধ্যে প্রত্যাহার করার কথাও জানান আইন উপদেষ্টা। কালকের মধ্যে ঢাকার সব মামলা প্রত্যাহার হবে। রোজিনা ইসলাম ও মাহমুদুর রহমান মান্নার মামলা প্রত্যাহার হবে কালকের মধ্যে।

আসিফ নজরুল আরও বলেন- আদালতের সব কর্মকর্তাদের দেশে-বিদেশে, স্থাবর-অস্থাবর সব সম্পদের হিসাব দিতে হবে। নতুন নিয়োগ পাওয়া প্রধান বিচারপতি ও আপিল বিভাগের বিচারপতিরা সবাই যোগ্য। অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দলীয় লোকবল ছিলো। তারা পদত্যাগ করেছেন। সেখানে নিয়োগ হচ্ছে।

অন্তর্বর্তীকালীন সরকার ন্যায়বিচার করার পথেই হাঁটবে বলেও জানান আইন উপদেষ্টা। সরকার যদি কোন ভুল করে সেগুলোর বস্তুনিষ্ঠ সমলোচনা করার আহবান জানান তিনি।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park