1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ গার্মেন্টস শ্রমিকদের জীবনমান উন্নয়নে সচেষ্ট সরকার, অস্থিরতার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

কূটনৈতিক অঙ্গনেও বড় রদবদল

  • আপডেট সময় : শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪
  • ১৮৫ বার পঠিত

এবার কূটনৈতিক অঙ্গনে বড় রদবদল আনলো অন্তর্বর্তীকালীন সরকার। বিভিন্ন দেশে দায়িত্বে থাকা রাষ্ট্রদূত-হাইকমিশনারসহ চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত ১২ কর্মকর্তাকে সদর দফতরে ফিরিয়ে আনছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় পৃথক আদেশে তাদের ফিরিয়ে আনার কথা জানিয়েছে মন্ত্রণালয়।

এতে বলা হয়েছে, নির্দেশ অনুযায়ী মালেতে হাইকমিশনার রিয়াল অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ, রাশিয়ার রাষ্ট্রদূত কামরুল হাসান, ওয়াশিংটন রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান, সৌদি আরবের রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারী, জাপানের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহম্মেদ, আরব আমিরাতের রাষ্ট্রদূত আবু জাফর, জার্মানির রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভূঁইয়াকে দেশে ফেরানো হচ্ছে।

একই সঙ্গে ওয়াশিংটনে প্রথম সচিব ওয়াহিদুজ্জামান নূর ও কাউন্সেলর আরিফা রহমান রুমা, কানাডার অটেয়ায় কাউন্সেলর অপর্ণা রানী পাল ও কাউন্সেলর মোবাশ্বিরা ফারজানা মিথিলা এবং নিউইয়র্কে তৃতীয় সচিব আসিব উদ্দিন আহম্মেদকে দেশ ফেরানো হচ্ছে।

আদেশে এসব রাষ্ট্রদূত-হাইকমিশনারসহ কর্মকর্তাদের অবিলম্বে দায়িত্বভার ত্যাগ করে ঢাকায় প্রত্যাবর্তনের জন্য অনুরোধ করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park