1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

একই সিনেমায় মেয়ের সঙ্গে অভিনয়, যা বললেন শাহরুখ

  • আপডেট সময় : শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪
  • ৭৬ বার পঠিত

বলিউড অভিনেত্রী সুহানা খান পর্দায় আসছেন ‘কিং’ সিনেমা নিয়ে। আর এ ছবিতে ডন চরিত্রে অভিনয় করেছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। যদিও এর আগে জানা গিয়েছিল, নির্মাতা সুজয় ঘোষের পরবর্তী কিং-এ দেখা যাবে কিং খানকে। আর এ ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে অভিষেক বচ্চন ও শাহরুখকন্যা সুহানা খানকে।
কিং সিনেমা নিয়ে এবার শাহরুখ নিজেই বললেন তার এ নতুন সিনেমা নিয়ে। জানালেন অ্যাকশন না কি রোমান্টিক— কোন ঘরানার ছবি এটি।

সম্প্রতি লোকার্ন ফিল্ম ফেস্টিভ্যাল থেকে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন বলিউড বাদশা শাহরুখ খান। তিনি ভ্যারাইটিকে দেওয়া এক সাক্ষাৎকারে কিং সিনেমা সম্পর্কে নানান বিষয় কথা বললেন।

বর্তমানে কিং ছবিটি আন্ডার প্রোডাকশনের কাজ চলছে। কিং ছবি সম্পর্ক শাহরুখ বলেন, ‘কিং’ শুধু অ্যাকশন সিনেমা নয়, বরং অনেক বেশি ইমোশনাল ও কুল একটি ছবি, যা সবাই উপভোগ করতে পারবে।

তিনি বলেন, সিনেমাটির নাম ‘কিং’ রাখা হয়েছে। পরিচালনা করছেন সুজয় ঘোষ এবং প্রযোজনার দায়িত্বে পাঠান ছবির পরিচালক সিদ্ধার্থ আনন্দ। এটি একটি অ্যাকশন ছবি। তবে শুধুই যে অ্যাকশন এমনও নয়; এখানে ইমোশন, কুলনেস— সবকিছু মিশেল আছে। যে কারণে আমি বিশ্বাস করি, এটি একটি আকর্ষণীয় সিনেমা হতে চলেছে।

শাহরুখ খান আরও বলেন, গত ৭-৮ বছর ধরে এমন একটা ছবি করতে চাইছিলাম। তখনই ভাবলাম, সুজয় সেই যোগ্য মানুষটি হবেন, যিনি এই ছবি বানাতে পারবেন। ছবিটি সবার ভালো লাগবে।

উল্লেখ্য, ২০২৩ সালে মুক্তি পাওয়া বলিউড বাদশাহ শাহরুখ খানের পাঠান ও জওয়ান ছবি দুটি বক্স অফিসের সব রেকর্ড ভেঙে দেয়। সবশেষ ডাঙ্কি সিনেমাও ভালো ব্যবসা করে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park