1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ গার্মেন্টস শ্রমিকদের জীবনমান উন্নয়নে সচেষ্ট সরকার, অস্থিরতার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

ছাত্র-জনতার বিজয়কে নস্যাতের চক্রান্ত চলছে: মির্জা ফখরুল

  • আপডেট সময় : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ৭০ বার পঠিত

ছাত্র-জনতার বিজয়কে নস্যাতের চক্রান্ত চলছে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ডক্টর মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারকে শক্ত করে দাঁড় করিয়ে রাখতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। তিনি আরো অভিযোগ করেন- শেখ হাসিনা দিল্লীতে বসে ষড়যন্ত্র করছেন।

বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের ২৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা হয় জাতীয় প্রেসক্লাবে। মির্জা ফখরুল বলেন, এখন এই সময়ে কোনো নেতিবাচক কথা বলে বা কোনো নেতিবাচক কাজ করে ছাত্র-জনতার প্রচেষ্টাকে ভণ্ডুল করে দেয়া ঠিক হবে না।‘যারা অপকর্ম করছে, তাদেরকে দেশদ্রোহী’ বলে উল্লেখ করেন, মির্জা ফখরুল। ছোট-খাটো বিভেদ ভুলে সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশ এগিয়ে নেয়ার কথা বলেন, বিএনপি মহাসচিব।

এদিকে, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির নেতাকর্মীদের নিয়ে শেরে বাংলানগরে দলের প্রতিষ্ঠা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব।

তিনি বলেন, কিছু সংখ্যক ব্যক্তি বিভিন্ন অঞ্চলে গোলযোগ করছে। বিএনপির নেতাকর্মীদের উপর হামলার চেষ্টা করছে। বিএনপি কোনো গোলযোগে জড়িত নয় দাবি করে মির্জা ফখরুল বলেন, বিএনপি গোলযোগ বন্ধের চেষ্টা করছে।

সাম্য, ন্যায় এবং গণতন্ত্রের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ গড়তে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান বিএনপি মহাসচিব ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park