সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানকের মোহাম্মদপুরের বাসায় তল্লাশী চালিয়েছে শিক্ষার্থীরা। বুধবার রাতে বাসাটিতে তল্লাশী কার্যক্রম চলে। তবে, অপ্রীতিকর অবস্থা রোধে সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থলে উপস্থিত ছিল।
শিক্ষার্থীরা জানান, নানকের বাসায় অস্ত্র থাকতে পারে এমন সন্দেহে তল্লাশী চালানো হয়। বাসায় অনেক চালের বস্তা, কম্বলের বস্তা মিলেছে। নানকের বাসায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের ছবি পাওয়া গেছে।
শিক্ষার্থীরা ধারণা করছে, বিরোধী মতের রাজনৈতিক দলের নেতাদের টার্গেট করে হামলা অথবা মামলার কার্যক্রম এখান থেকে পরিচালনা হতো। বিভিন্ন আলেমদেরও ছবি পাওয়া যায় আওয়ামী লীগ নেতা নানকের বাসায়।
Leave a Reply