1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

রাজের যে আচরণ ভালো লাগে ভাবনার

  • আপডেট সময় : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ১৮২ বার পঠিত

ঢালিউড অভিনেত্রী আশনা হাবিব ভাবনা ও শরীফুল রাজ জুটি হয়ে আসছেন ‘আলতাবানু কখনো জোছনা দেখেনি’ ছবির মাধ্যমে। এ ছবিতে আরও থাকছেন টালিউড অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। যদিও স্বস্তিকার অভিনয়ের খবরটি এর মধ্যেই জেনেছেন সিনেমাপ্রেমীরা।

‘আলতাবানু কখনো জোছনা দেখেনি’ ছবিটি পরিচালনা করবেন হিমু আকরাম। এর মধ্যেই ছবিটিতে চুক্তিবদ্ধ হয়েছেন আশনা হাবিব ভাবনা। আগামী সেপ্টেম্বরের শেষের দিকে ছবির শুটিং শুরুর কথা আছে বলে জানান পরিচালক।

এ তথ্য নিশ্চিত করে একটি সংবাদমাধ্যমকে অভিনেত্রী ভাবনা বলেন, ‘দুই মাস ধরে ছবিটিতে কাজের ব্যাপারে পরিচালকের সঙ্গে আমার কথাবার্তা চলছিল। ছবির গল্প ও আমার চরিত্র—দুটিই ভালো লেগেছে। চূড়ান্তভাবে সিদ্ধান্ত নিই ছবিটিতে কাজ করব। এরপর চুক্তিবদ্ধ হই। তিনি বলেন, এ ছবিতে প্রথম রাজ ও ভারতের স্বস্তিকা মুখোপাধ্যায়ের সঙ্গে কাজ হবে, দুজনই আমার পছন্দের শিল্পী। এ ছাড়া আরও অভিনয় করবেন মামুনুর রশীদ, এরফান মৃধা শিবলু প্রমুখ।

ভাবনা বলেন, ‘আমি সাধারণত যে ধরনের গল্প ও চরিত্র পছন্দ করি, সেই ছাপ এখানে আছে। আমি সব সময় আগের করা ছবির গল্প ও চরিত্র থেকে নতুন ছবির বেলায় ভিন্নতা খুঁজি। এ ছবিতে সেটি আমি পেয়েছি।’

তিনি বলেন, ‘ছবির গল্প ও আমার চরিত্র সম্পর্কে বিস্তারিত বলা মানা আছে পরিচালকের তরফ থেকে। এতটুকুই বলি— একটি সংগ্রামী চরিত্র জুলেখা। আর এ ধরনের চরিত্র আমার পছন্দ। অভিনয়টা করা বা দেখানোর সুযোগ থাকে এ ধরনের চরিত্রে।’

শরীফুল রাজ সম্পর্কে এ অভিনেত্রী বলেন, তার ‘হাওয়া’ ছবিটি দেখার সুযোগ হয়েছে। তার অভিনয় ভালো লেগেছে। আমার সঙ্গে রাজের ওভাবে জানাশোনা নেই। কিন্তু রাজের অভিনয় দেখলে বোঝা যায়, কাজের ব্যাপারে আন্তরিকতা আছে তার। অভিনয়ের ক্ষুধা আছে তার মধ্যে। তার ছবি সিলেকশন ভালো, যা আমার কাজের ভাবনার সঙ্গে তার ভাবনাটা মিলে যায়। আরেকটি ব্যাপার হলো, সামাজিকমাধ্যমে তাকে ওভাবে পাওয়া যায় না। তার এ ধরনের আচরণও আমার ভালো লাগে।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park