1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ গার্মেন্টস শ্রমিকদের জীবনমান উন্নয়নে সচেষ্ট সরকার, অস্থিরতার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

আ.লীগের সংবিধানকেই বাংলাদেশের সংবিধান করা হয়েছিল: হাসনাত আব্দুল্লাহ

  • আপডেট সময় : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৮১ বার পঠিত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ১৯৭১ সালে স্বাধীনতার পর আওয়ামী লীগের সংবিধানকেই আমাদের সংবিধান করা হয়েছিল।

কেউ যৌক্তিক দাবি করলে তাকে ট্যাগিং ও ব্লেমিং এর কাজ এতদিন করেছে আওয়ামীলীগ। মুজিববাদকে আমাদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছিল। বাংলাদেশে আওয়ামী লীগ একটি আলাদা ধর্ম তৈরি করেছেন। পোষাকে খাবারে সব জায়গায় আওয়ামী ধর্ম চালু করেছিল। বঙ্গবন্ধুকে রাজনৈতিক নবী হিসেবে তৈরি করা হয়েছিল।

বুধবার (৪ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে এ ঘোষণা এ কথা বলেন হাসনাত আব্দুল্লাহ। এসময় তার সঙ্গে ছিলেন সমন্বয়ক সারজিস আলম, আবু বাকের মজুমদারসহ কয়েকজন সমন্বয়ক ও সহ-সমন্বয়ক।

সংবাদ সম্মেলনে আরেক সমন্বয়ক আবু বাকের মজুমদার বলেন, জাতীয় নিরাপত্তার জন্য কাজ করবে ছাত্র আন্দোলন। তবে আইন নিজের কাঁধে তুলে নেয়া যাবে না। আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে বিচার নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, যারা হত্যার সাথে জড়িত তাদের ছাড় দেয়া হবে না। তাদের চিহ্নিত করতে আমরা একটি টিম গঠন করছি। জনগণ যেভাবে চায়, সেভাবে গঠন হবে আগামীর বাংলাদেশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দেশব্যাপী পুনর্গঠিত হবে। উদ্দেশ্য হবে চাঁদাবাজি, দুর্নীতি প্রতিরোধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park