1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

দীপিকার উজ্জ্বল ত্বকের রহস্য লুকিয়ে কিসে? ফাঁস করলেন তারই পুষ্টিবিদ

  • আপডেট সময় : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০২ বার পঠিত

বলিপাড়ায় কান পাতলে শোনা যায় দীপিকা পাড়ুকোন শরীরচর্চাটাই মন দিয়ে করেন। রূপচর্চায় নায়িকার নাকি চরম অনীহা। দীপিকাকে দেখে অবশ্য সে কথা বিশ্বাস করতে কষ্ট হয়। ঝকঝকে চেহারা, উজ্জ্বল মসৃণ ত্বক, ঝলমলে চুল— কোনো বিশেষ যত্ন ছাড়াই এমন সৌন্দর্য পাওয়া কি সত্যি সম্ভব?

অনেকের মনেই এমন প্রশ্ন জন্ম নেয়। রূপচর্চা তেমনভাবে না করলেও দীপিকা স্বাস্থ্যকর জীবনযাপনে বিশ্বাসী। সম্প্রতি এক সাক্ষাৎকারে দীপিকার উজ্জ্বল ত্বকের রহস্য ফাঁস করলেন অভিনেত্রীর প্রাক্তন পুষ্টিবিদ শ্বেতা শাহ।

শ্বেতা জানিয়েছেন, একটি রসেই লুকিয়ে আছে দীপিকার ত্বকের এমন উজ্জ্বলতার রহস্য।

এই পুষ্টিবিদ বলেন, দীপিকার বিয়ের আগের থেকে আমার সঙ্গে ওর আলাপ। অভিনেত্রী হিসেবে ওর একটাই চাহিদা, ঝকঝকে ত্বক ও স্বাস্থ্যোজ্জ্বল চুল। নিয়ম করে দীপিকা ওর ডায়েটে একটি রস রাখতেন। ওর ত্বক ও চুলের জেল্লার রহস্য লুকিয়ে সেই রসেই। কি সেই রস! চলুন জেনে নেই.
পুদিনা পাতা, ধনেপাতা, নিমপাতা, কারিপাতা, বিট আর পানি একসঙ্গে মিক্স করা রস। এই রস সকালে খালি পেটে এক গ্লাস করে খান এই অভিনেত্রী।

পুষ্টিবিদ শ্বেতার মতে, ত্বক ও চুলের জেল্লার জন্য পেট পরিষ্কার হওয়া জরুরি। আর নিয়ম করে এই রস খেলে শরীর থেকে বর্জ্য পদার্থগুলো বেরিয়ে যায়। এই রস হজমেও সাহায্য করে। হজম ভালো হলে বিপাকক্রিয়াও ভালো হয়। যার সরাসরি প্রভাব পড়ে ত্বক ও চুলের ওপর।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park