1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

বাবা হারালেন মালাইকা

  • আপডেট সময় : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২৫ বার পঠিত

বলিউড অভিনেত্রী মালাইকা আরোরার বাবা অনিল আরোরা আর নেই।

বুধবার (১১ সেপ্টেম্বর) সকালে মুম্বাইয়ের বান্দ্রা এলাকার একটি বহুতল ভবনের ষষ্ঠ তলা থেকে লাফ দিয়ে তিনি আত্মহত্যা করেন।

ভারতীয় গণমাধ্যমের তথ্যমতে, এরইমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে বান্দ্রা পুলিশ ও ক্রাইম ব্রাঞ্চের দল। সেই সঙ্গে মরদেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, আত্মহত্যা করেছেন মালাইকার বাবা। তবে এখন পর্যন্ত কোনো সুইসাইড নোট উদ্ধার হয়নি। এমনকি কেন তিনি এমন পদক্ষেপ নিলেন তাও স্পষ্টভাবে জানা যায়নি। বিস্তারিত জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

এদিকে, মর্মান্তিক এ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়েছেন মালাইকার প্রাক্তন স্বামী আরবাজ খান।

প্রসঙ্গত, মার্চেন্ট নেভিতে কর্মরত ছিলেন মালাইকার বাবা। মালাইকার বয়স যখন ১১ বছর, সে সময় বিবাহবিচ্ছেদ ঘটে তার মা ও বাবার। এরপর থেকে মায়ের সঙ্গেই থাকতেন মালাইকা ও তার বোন অমৃতা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park