1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

শ্বশুরের দেওয়া উপহার আকাশছোঁয়া বাড়িতে উঠেছেন সোনম

  • আপডেট সময় : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩৪ বার পঠিত

ঠিকানা বদল হতে চলেছে বলিউড অভিনেত্রী সোনম কাপুরের। জানা গেছে, লন্ডনের একটি বিলাসবহুল বাড়িতে স্বামী আনন্দ আহুজার সঙ্গে সংসার পাততে চলেছেন সোনম কাপুর। তবে এ বাড়ি সোনম বা আনন্দ কেউ-ই কেনেননি। লন্ডনের নটিং হিলে নতুন বাড়ি কিনেছেন আনন্দের বাবা হরিশ আহুজা। বাড়ি তৈরির কাজ শেষ হলেই সোনম ও আনন্দ নতুন বাড়িতে গিয়ে উঠবেন।

তবে এ বাড়ির দাম ছাপিয়ে গেছে অন্যান্য তারকার বাড়ির মূল্যকে। খবর মিলেছে, ২৩১ কোটি টাকা দিয়ে এ বাড়ি কিনেছেন সোনমের শ্বশুর। লন্ডনের এ বাড়িটি আয়তনে ২০ হাজার বর্গফুট। আটতলা এ বহুতলের পাশেই আরও একটি অংশে ফ্ল্যাট তৈরি হচ্ছে বলে জানা যাচ্ছে।

২০১৮ সালে মে মাসে গাঁটছড়া বেঁধেছিলেন সোনম ও আনন্দ। তার আগে দীর্ঘ দিন সম্পর্কে ছিলেন তারা। বিয়ের কিছু দিন পরেই স্বামীর সঙ্গে পাকাপাকিভাবে লন্ডনে চলে যান সোনম। ২০২২ সালে সোনম ও আনন্দের কোলে আসে তাদের প্রথম সন্তান। পুত্রসন্তানের নাম রাখেন বায়ু। বেশ কিছু দিন বলিউড থেকে দূরে ছিলেন সোনম। তবে ফের অভিনয়ে ফিরছেন তিনি।

উল্লেখ্য, ঠিকানা বদল হতে চলেছে শ্রদ্ধা কাপুরেরও। এবার তিনি অক্ষয় কুমারের প্রতিবেশী। মুম্বাইয়ের জুহুতে সমুদ্রমুখী বিলাসবহুল একটি বাড়ি হতে চলেছে শ্রদ্ধার নতুন বাসস্থান। এটি আসলে হৃতিক রোশনের বাড়ি। এ বাড়িটিই ভাড়া নিতে চলেছেন অভিনেত্রী। এ ছাড়া বলিউড তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীরও নতুন বাড়ি কিনেছেন।

বান্দ্রা ব্যান্ডস্ট্যান্ডে সমুদ্রমুখী একটি বাড়ি কিনেছেন দীপিকা ও রণবীর। শাহরুখ খানের বাড়ি ‘মন্নত’-এর কাছেই এ বাড়ি। দীপিকা-রণবীরের নতুন এ বাড়ি আয়তনে ১১,২৬৬ বর্গফুট। বাড়ির দাম ১০০ কোটি টাকা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park