1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

হোটেলে ধার করা আংটি দিয়ে ঐশ্বরিয়াকে প্রেম প্রস্তাব করেন অভিষেক

  • আপডেট সময় : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৭ বার পঠিত

২৪ বছর আগের ঘটনা। প্রথম দেখা হয়েছিল দুজনের। ২০০০ সালে ‘ঢাই অক্ষর প্রেম কে’ ছবি করার সময়। তার পর ‘কুছ না কহো’ বা ‘ধুম ২’-তে প্রথম দেখার সেই সম্পর্ক গড়িয়েছে বন্ধুত্বে। কিন্তু জীবনের অনেক সমীকরণই ওলট-পালট করে দিয়েছিল মণিরত্নমের ছবি ‘গুরু’। ২০০৭ সালের জানুয়ারি মাসেই মুক্তি পায় এ ছবি। আর সেই সময় নিজেদের ভালোবাসার কথা প্রকাশ্যে আনেন ঐশ্বরিয়া রাই ও অভিষেক বচ্চন।

সেই সময়ে এই অভিষেক বচ্চনই নাকি এক বহুমূল্যবান আংটি দিয়ে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন সাবেক বিশ্বসুন্দরীকে। বেশ কয়েক বছর আগে এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ঐশ্বরিয়া জানিয়েছিলেন— নিউইয়র্কের হোটেলে তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন অভিষেক।

এর আগে অভিষেকও জানিয়েছিলেন— ‘গুরু’-র শুটিং চলার সময়ই তিনি বহুবার ভেবেছেন মনের কথা জানাবেন ঐশ্বরিয়াকে। যে হোটেলে তারা থাকতেন সেই সময়, তারই বারান্দায় দাঁড়িয়ে কল্পনা করতেন এসব কথা। তার পর এক সন্ধ্যায়— যখন হাওয়া দিচ্ছে বাইরে, ঐশ্বরিয়াকে নিয়ে এলেন সেই বারান্দায়। প্রথা মেনে আংটি দিয়েই রাখলেন প্রস্তাব।

ওই আংটি ছিল ঝুটো। ‘গুরু’ ছবিতে ব্যবহৃত হচ্ছিল আংটি-টি। নায়িকার আঙুলেই দেখা যাচ্ছিল। প্রযোজনা সংস্থার সম্পত্তিটি সেই ঝুটো আংটি ধার করে এনেই প্রেমিকাকে দিয়েছিলেন জুনিয়র বচ্চন।

এ ঘটনার কথা সব সময় মনে করেন ঐশ্বরিয়া। এক সাক্ষাৎকারে তিনি বলেন, তার পরই চিরদিনের সম্পর্ক তৈরি হলো। অভিষেক আসলে খুব খাঁটি, আমাদের সম্পর্কের মতো। আমাদের জীবনে কোনো একঘেয়েমি নেই। কোনো কিছুই আগে থেকে ধারণা করে ফেলা যায় না। সেদিন ওর যে ভঙ্গি ছিল তা খুবই স্বতঃস্ফূর্ত এবং অর্থবহ। ঈশ্বরের আশীর্বাদ রয়েছে আমাদের সঙ্গে। আমরা হয়তো একটা দামি পাথরের আংটি কিনতে পারতাম। কিন্তু সত্যিই কি তার প্রয়োজন ছিল?

উল্লেখ্য, ২০০৭ সালের এপ্রিলে অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বিয়ে করেন। ২০১১ সালে তাদের কন্যা আরাধ্যার জন্ম হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park