1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিটের আদেশ ১১ নভেম্বর যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

৭২ ঘণ্টার অবরোধের মধ্যেই পাহাড়ে যাচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা

  • আপডেট সময় : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯৩ বার পঠিত

খাগড়াছড়ি ও রাঙামাটিতে সহিংসতা ও হত্যার প্রতিবাদে ৭২ ঘণ্টা সড়ক ও নৌপথে অবরোধ চলছে। এদিকে চলমান পরিস্থিতিতে শনিবার (২১ সেপ্টেম্বর) খাগড়াছড়ি ও রাঙামাটি যাচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে তেজগাঁও পুরানা বিমানবন্দর থেকে ছেড়ে গেছে উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী হেলিকপ্টার।

সড়ক অবরোধের কারণে খাগড়াছড়ি থেকে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি। শহরের ভেতর কিছু হালকা যান চলাচল করলেও যানবাহন চলাচল সীমিত।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) ঢাকার একটি সমাবেশ থেকে সড়ক ও নৌ পথ অবরোধের ডাক দেয়া হয়। কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে অবরোধ পালনের ঘোষণা দিয়েছে আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফ।

এদিকে, যানবাহনে হামলা ও ভাংচুরের প্রতিবাদে রাঙামাটিতে সকল প্রকার যানবাহন অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে মালিক শ্রমিক ঐক্য পরিষদ। বন্ধ রয়েছে লঞ্চ চলাচলও। অবরোধের কারণে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। বৃহস্পতিবার বিকাল খাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মিছিলে হামলার জেরে দুপক্ষের সংঘর্ষ হয়। এ ঘটনায় খাগড়াছড়ি ও রাঙামাটিতে এ পর্যন্ত নিহত হন চারজন। পরে সংঘাত এড়াতে দুই পার্বত্য জেলার পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park