বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর অভিযোগ, ভারতীয় প্রভুদের খুশি করতে নিম্নমানের নির্মাণসামগ্রী দিয়ে রামপাল বিদ্যুৎকেন্দ্র স্থাপন করেছিলেন শেখ হাসিনা। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর মাতুয়াইল আদর্শ উচ্চবিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে রুহুল কবির রিজভী বলেন, গত ১৭ বছরের লড়াইয়ের কারণেই এখন মানুষের কথা বলার স্বাধীনতা তৈরি হয়েছে।
তিনি বলেন, ভিনদেশী নাগরিকদের আইন-শৃঙ্খলা বাহিনীতে নিয়োগ দেয়া হয়েছিলো, চিফ প্রসিকিউটরের বক্তব্যে বিষয়টি স্পষ্ট হয়েছে। আওয়ামী সরকার জনগনের পকেট কেটে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে বলেও অভিযোগ করেন, রুহুল কবির রিজভী। ছাত্র-জনতার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত সৈকত চন্দ্র দে এবং পারভেজ আহমেদের পরিবারের সাথে সাক্ষাৎ শেষে এ সব কথা বলেন তিনি।
Leave a Reply