ঢাকাই চলচ্চিত্রের নায়িকা অপু বিশ্বাস হুট করেই এক কাণ্ড করে বসেছেন, যা মুহূর্তেই ভাইরাল হয়েছে। সেই সঙ্গে শুরু হয়েছে নতুন গুঞ্জন। প্রোফাইলে থাকা ‘সিঙ্গেল’ স্ট্যাটাস বদলে লিখলেন ‘গট ম্যারিড’। যা নিয়ে শুরু হয় তোলপাড়।
তবে ওই স্ট্যাটাস বেশিক্ষণ থাকেনি। মিনিট পাঁচেকের মধ্যে মুছে ফেলেছেন তিনি। কিন্তু কথা হলো কেন নিজের স্ট্যাটাসে ‘গট ম্যারিড’ লিখলেন? আর কেনই বা ডিলিট করলেন?
রবিবার (১৩ আগস্ট) বেলা পৌনে ৪টার দিকেয় অপু বিশ্বাস তার ফেসবুক প্রোফাইলের সিঙ্গেল স্ট্যাটাস বদলে লেখলেন ‘গট ম্যারেড’। তখনই শুরু হয় গুঞ্জন। তবে কী শাকিবকে ভুলে নতুন সংসার শুরু করলেন অপু? কেউ কেউ ধরে নিয়েছিলেন অপুর ফেসবুক বেহাত হয়েছে। কেউ কেউ শুভেচ্ছাও জানান।
কিন্তু অল্প কিছুক্ষণ পর দেখা গেলো সেই স্ট্যাটাস আর নেই। অর্থাৎ পোস্টটি মুছে ফেলা হয়েছে। কেন লিখলেন, কেন মুছলেন তা জানাতে অপু বলেন আইডি হ্যাক হয়নি। আবার ওটা আমিই লিখেছি।
অপু জানান, আমি নিজেই এই অঘটন ঘটিয়েছি! ইনফো চেক করতে গিয়ে ভুলে এটা হয়েছে। দ্রুতই সরিয়ে নিয়েছি। এর জন্য আমি সবার প্রতি দুঃখিত।
২০০৮ সালের ১৮ এপ্রিল বিয়ে করেন শাকিব খান ও অপু বিশ্বাস। দীর্ঘদিন গোপন ছিল সেই তথ্য। তবে ২০১৭ সালের ১০ এপ্রিল সন্তানসহ একটি বেসরকারি টেলিভিশনে লাইভে এসে বিয়ে ও সন্তানের বিষয়ে কথা বলেন অপু। এর ক’দিন পরই মতের অমিল দেখা দেয় তাদের দাম্পত্য জীবনে। দীর্ঘদিন আলাদা থাকলেও গত মাসে যুক্তরাষ্ট্রে একসঙ্গে দেখা গেছে অপু-শাকিবকে।
Leave a Reply