নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরির মিডিয়া সমন্বয়ক ইমতিয়াজ সেলিমকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (৪ অক্টোবর) ভোরে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম-সিটিটিসি ইউনিট।
ইমতিয়াজ সেলিমের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। পল্লবী ও খিলগাঁও থানার আরও দুটি মামলার এজাহারভুক্ত আসামি হিজবুত তাহারির এই নেতা। তার বিরুদ্ধে আরও তিনটি মামলা বিচারাধীন রয়েছে।
ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস জানায়, ইমতিয়াজ সেলিমকে আদালতে হস্তান্তর প্রক্রিয়াধীন।
Leave a Reply